বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শিক্ষামন্ত্রীর সঙ্গে কওমি আলেমদের বৈঠক, নিয়োগ গেজেট জারির আহ্বান রাষ্ট্রপতি প্রার্থী হয়েও নির্বাচনে ভোট দিতে পারছেন না অলি আহমদ চলছে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন নড়িয়ায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় বৃদ্ধ নিহত তারেক রহমানের নেতৃত্বেই কল্যাণমুখী রাষ্ট্র হবে বাংলাদেশ: মির্জা ফখরুল খুলনায় সাত দিনে ডেঙ্গুতে ৫ মৃত্যু, ৪ ওয়ার্ডকে রেড জোন ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনে এমপিদের ভোটদান নিয়ে ইসির ৯ নির্দেশনা আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ নুরদ্দীন জাকারিয়া দুবাই কুরআন প্রতিযোগিতায় ১৩৫ দেশ থেকে রেকর্ড সাড়ে ২০ হাজার আবেদন হজরত বাবুনগরী (রহ.) : দুই যুগের কিছু স্মৃতি

এই প্রথম বোরকা পরা ফার্স্টলেডি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মঈনুদ্দীন তাওহিদ: পাকিস্তানের ২২ তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন তেহরিকে ইনসাফের চেয়ারম্যান ইমরান খান। আর এরই মাধ্যমে তার স্ত্রী বুশরা ইমরান হয়েছেন পাকিস্তানের ফার্স্ট লেডি। খবর ডন

রাষ্ট্রপতির কার্যালয়ে অনুষ্ঠিত এ শপথগ্রহণ অনুষ্ঠানে পাকিস্তানের গণ্যমান্য ব্যক্তিবর্গ যোগদান করেন। তবে অনুষ্ঠানে সবার নজর কাড়েন বুশরা ইমরান। এ সময় তিনি সাদা রঙ্গের বোরকা পরিহিতা ছিলেন।

পাকিস্তানের ফার্স্ট লেডির এ বেশভূষা অতীতের সকল ফার্স্টলেডি থেকে সম্পূর্ণ আলাদা ছিলো।
শুধু শেতসুভ্র পোশাকই নয়, এ সময় তার পায়ে সাদা জুতা, আঙ্গুলে সাদা অঙ্গুটি আর নখে সাদা রঙ্গের প্রলেপ ছিলো। আর তার মুখ ছিল সম্পূর্ণ ঢাকা।

শপথনামা পাঠের সময় তার হাতে একটি সাদা তসবিহও দেখা গেছে।

এ দিকে টুইটারেও বুশরা ইমরানের এই বেশের ছবি ব্যাপক সাড়া ফেলে। অনেকেই তার এ স্টাইলকে নতুন পাকিস্তানের ইমেজ হিসেবে আখ্যায়িত করেছেন।

একজন টুইটার ব্যবহারকারী তার এক টুইট বার্তায় বলেন, বুশরা ইমরানকে এমন সাদা পোশাকে বেশ সুন্দর দেখাচ্ছে।

ব্যবহারকারীদের প্রত্যেকেই বুশরা বিবির ফার্স্টলেডি হওয়াতে খুব সন্তুষ্টি প্রকাশ করেন।

উল্লেখ্য, শপথ অনুষ্ঠানে সভাপতি মামুন হোসেন ইমরান খানকে শপথবাক্য পাঠ করান!

শপথের পর পুরো সভাকক্ষ মূহুর্মুহু ধ্বনিতে গুঞ্জিত হয়। আগত মেহমানরা ইমরান খানকে প্রধানমন্ত্রী হওয়ায় অভিনন্দন জানান!

https://www.instagram.com/p/Bmm-N2Lhw-8/?taken-by=dawnnewstv

সূত্র: দৈনিক ডন

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ