শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস

আমরা সন্ত্রাসী নই, আমরা গান্ধীর ভারত চাই: ফারুক আবদুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্সের প্রধান ডা. ফারুক আবদুল্লাহ বলেছেন, আমরা সন্ত্রাসী নই, ভারত বিরোধীও নই, আমরা গান্ধীর ভারত চাই।

ভারতের রাজধানী নয়াদিল্লীতে বৃহস্পতিবার বিরোধীদলীয় নেতাদের এক সম্মেলনে তিনি ওই মন্তব্য করেন। বিজেপি বিরোধী ওই সম্মেলনে ফারুক আবদুল্লাহ তার ভাষণে বলেন, আমরা সন্ত্রাসবাদী নই, ভারত বিরোধী নই, আমরা ভারত থেকে আলাদাও হতে চাই না। কিন্তু আমরা ওই ভারতকে গ্রহণ করব না যেখানে মানুষের সমতা নেই, তা ষে হিন্দু হোক, মুসলিম হোক, শিখ হোক বা খ্রিস্টান হোক না কেন। আমরা সেই ভারত চাই যার স্বপ্ন গান্ধীজি দেখেছিলেন।

‘দেশের বৈচিত্রময় সংস্কৃতি রক্ষা’-শীর্ষক ওই সম্মেলনে সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বলেন, আমার নাম সীতারাম বলেই বলতে পারি, ওরা ধর্মের নামে যা করছে, তা ঠিক নয়।

ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী তার ভাষণে বলেন, বিজেপি সভাপতি অমিত শাহ ভারতকে ‘সোনার পাখি’ হিসেবে দেখেন। ৭০/৮০ বছর আগে যেমন ইংরেজরা দেখত। সেভাবেই অমিত শাহ'রা দেশকে খাঁচা বানিয়ে কিছু শিল্পপতি বন্ধুকে সুবিধা দেন। দেশের সম্পদকে হাতিয়ার করে বন্ধুবান্ধব, পুঁজিপতিদের স্বজনপোষণ চলছে।

রাহুল গান্ধী বলেন, বিরোধীরা একজোট হয়ে সামনের তিন রাজ্যের বিধানসভা নির্বাচন ও লোকসভায় নির্বাচনে বিজেপিকে পরাজিত করবে। আমরা দেশকে বিজেপি-মুক্ত করব না। তাদের শেষ করব না। আমরা বুঝিয়ে দেবো ওদের আদর্শের থেকে আমাদের আদর্শ অনেক বেশি শক্তিশালী।

নয়াদিল্লিতে ওই সম্মেলনে কমপক্ষে ১৫টি বিরোধী রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

 ব্যবসা নিয়ে দুঃশ্চিন্তা আর নয়  ক্লিক

আরও পড়ুন: পাকিস্তান পরিবর্তনের প্রতিশ্রুতি দিচ্ছি : ইমরান খান

আরএম/

<