শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস

আজ শপথ নিতে যাচ্ছেন ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের ২২ তম প্রধানমন্ত্রী হিসেবে আজ শপথ নিতে যাচ্ছেন তেহরিক-ই-ইনসাফ পার্টির প্রধান ইমরান খান। শুক্রবার (১৭ আগস্ট)  দেশটির জাতীয় পরিষদের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন তিনি।

ইমরান খান ১৭৬ ভোট পেয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন বলে জানায় বিবিসি। তার প্রতিদ্বন্দ্বী পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ পেয়েছেন ৯৬ ভোট।

শনিবার পাকিস্তানের প্রেসিডেন্ট মামনুন হোসেইন তাকে শপথ পড়াবেন। শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে ভারতের সাবেক ক্রিকেটার নভজিত সিং সিধুও রয়েছেন।

স্থানীয় সময় সকাল সোয়া নয়টায় অতিথিদের আওয়াম-ই-সদর বা প্রেসিডেন্ট ভবনে উপস্থিত হওয়ার অনুরোধ করা হয়েছে। জাতীয় সঙ্গীত দিয়ে অনুষ্ঠান শুরু হবে। তার আগে মন্ত্রিপরিষদ সচিব প্রেসিডেন্টের কাছে অনুষ্ঠান শুরুর প্রার্থনা করবেন।

 ব্যবসা নিয়ে দুঃশ্চিন্তা আর নয়  ক্লিক

গত জুলাইয়ের নির্বাচনে ইমরান খানের পিটিআই পার্লামেন্টে বেশির ভাগ আসন পেয়েছিল। ছোট দলগুলো নিয়ে তার প্রধানমন্ত্রী হওয়ার বিষয়টি তখনই একরকম নির্ধারিত হয়ে যায়।

সেই ছোট দলগুলোর সাহায্যেই শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীত্ব নিশ্চিত হল ইমরানের। রাজনীতি জগতে পা দেয়ার দীর্ঘ ২০ বছরেরও বেশি সময় পর তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন।

প্রধানমন্ত্রী হিসাবে বাড়তে থাকা অর্থনৈতিক সংকটে জর্জরিত একটি দেশ হাতে পাচ্ছেন ইমরান। তবে এ অবস্থা থেকেই একটি নতুন পাকিস্তান গড়ে তোলার অঙ্গীকার করেছেন তিনি।

নির্বাচনের আগেই বিবিসি কে ইমরান বলেছিলেন, তিনি নির্বাচিত হলে প্রথমেই অর্থনীতির দিকে নজর দেবেন।

গত ২৫ জুলাইয়ে সাধারণ নির্বাচনের পর ইমরান কাশ্মীর সমস্যা সমাধানের জন্য ভারতের সঙ্গে আলোচনায় বসারও অঙ্গীকার করেছিলেন। সেইসঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি পারষ্পরিক লাভজনক সম্পর্ক গড়তে চান বলে জানিয়েছিলেন তিনি।

পাকিস্তান পরিবর্তনের প্রতিশ্রুতি দিচ্ছি : ইমরান খান

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ