শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস

সুদানে নৌকাডুবিতে ২৪ স্কুল শিক্ষার্থীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সুদানের উত্তরাঞ্চলীয় নিল নদীতেবুধবার এক নৌকাডুবিতে অন্তত ২৪ স্কুলপড়ুয়া শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তারা সবাই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। দুর্ঘটনার শিকার নৌকাটিতে ৪০ জনের বেশি আরোহী ছিল। অন্য আরোহীদের খুঁজে বের করতে তল্লাশি অভিযান পরিচালনা করছে কর্তৃপক্ষ।

পুলিশ জানিয়েছে, নৌকাটির বেশিভাগ যাত্রী ছিল স্কুলের শিশুরা। স্কুলে যাওয়ার জন্য ইঞ্জিনচালিত নৌকায় নদী পারাপার হচ্ছিল তারা। কিন্তু যাত্রাপথে তীব্র স্রোতের মধ্যে হঠাৎ করে ইঞ্জিন বন্ধ হয়ে গেলে নৌকাটি ডুবে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে।

কেনবা হাই স্কুল নামের প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক আব এল খায়ের বিবিসি’কে বলেন, নৌকাটিতে থাকা শিশুদের বয়স ছিল সাত থেকে ১৬ বছরের মধ্যে। নৌকাটি দুর্ঘটনার কবলে পড়লে শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে।

তিনি জানান, সাধারণত শিক্ষার্থীরা হেঁটে স্কুলে আসে। কিন্তু ব্যাপক বর্ষণের কারণে সৃষ্ট বন্যার ফলে গত সপ্তাহ থেকে তারা নৌকায় করে স্কুলে আসছিল।

প্রধান শিক্ষক আব এল খায়ের বলেন, বুধবারের দুর্ঘটনায় মৃত্যুবরণ করা শিক্ষার্থীদের অধিকাংশই ছাত্রী। একটি পরিবার তাদের পাঁচ কন্যাকে হারিয়েছে। আরও দুইটি পরিবার তিনটি করে সন্তান হারিয়েছে।

ব্যবসার হিসাব এখন হাতের মুঠোয় (কল- 01771 403 470) ক্লিক করুন

আরও পড়ুন: কুরবানির পশুর চামড়া কী করবেন?

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ