শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস

লিবিয়ায় গণঅভ্যুত্থানের ঘটনায় ৪৫ জনের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে ২০১১ সালে প্রেসিডেন্ট মোয়াম্মার গাদ্দাফির বিরুদ্ধে গণঅভ্যুত্থানকালে বিক্ষোভকারীদের নির্বিচারে গুলি করে হত্যার দায়ে ৪৫ জনকে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। যারা অভ্যুত্থানের সময় সরকারি বাহিনীর সহযোগী হিসেবে অস্ত্র হাতে কাজ করেছিল। খবর বিবিসি-এর।

বুধবার লিবিয়ার একটি আদালত এ রায় দিয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির বিচার মন্ত্রণালয়।

২০১১ সালে গণঅভ্যুত্থান চলার সময় অন্তত ২০ ব্যক্তিকে হত্যার দায়ে অভিযুক্তদের এসব শাস্তি দেয়া হয়েছে।

রায়ে অভিযুক্ত আরো ৫৪ জনের প্রত্যেককে পাঁচ বছর করে কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে, অপর ২২ জন খালাস পেয়েছেন।

এএফপির প্রতিবেদনে বলা হয়, গাদ্দাফি যুগের অবসানের পর এটাই সবোর্চ্চ সংখ্যক মানুষের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে দেশটির আদালত।

২০১১ সালে গণঅভ্যুত্থানের পর গত ৭ বছর ধরে লিবিয়া দেশটিতে শান্তি পুনরুদ্ধারে সংগ্রাম করে যাচ্ছে।

সূত্র : বিবিসি।

আরও পড়ুন: সংকটে কাতারকে এগিয়ে নিচ্ছে গরুর খামার

আরএম/