বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি মরুর বুকে সত্যবাদী কিশোর ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’—রবার্তো কার্লোসকে কাবার ইমামের অভিনন্দন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭১ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬ টানা বৃষ্টিতে দারুল উলুম দেওবন্দের ‘বাবুজ জাহির’ ভবন ভাঙার সিদ্ধান্ত ১২ রবিউল আউয়াল উদযাপনে জাতীয় কর্মসূচি গ্রহণ

যুক্তরাষ্ট্রে প্রথম মুসলিম এটর্নী জেনারেল হচ্ছেন কেইথ এলিসন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রে  প্রথম মুসলিম এটর্নী জেনারেল হচ্ছেন কেইথ এলিসন। দলীয় প্রার্থী বাছাইয়ের নির্বাচনে মিনেসোটা অঙ্গরাজ্যের এটর্নী জেনারেল তথা আইনমন্ত্রী পদে প্রাথমিক নির্বাচনে জয়ী হয়েছেন তিনি।

কংগ্রেসম্যান কেইথ এলিসন মার্কিন কংগ্রেসে ৩ মুসলমান কংগ্রেসম্যানের একজন এবং ডেমক্র্যাটিক পার্টির ন্যাশনাল কমিটির ডেপুটি চেয়ার। এমনকি কংগ্রেসেও একমাত্র মুসলিম সদস্য তিনি।

১৪ আগস্ট অনুষ্ঠিত নির্বাচনে কেইথের প্রতিদ্বন্দ্বী ছিলেন মিনেসোটার কংগ্রেসম্যান ডেব হলস্টর্ম, কাউন্টি প্রসিকিউটর টম ফলি, মিনিয়েপলিসের এটর্নী জেনারেল ম্যাট পেলিকান এবং অঙ্গরাজ্যের সাবেক বাণিজ্যমন্ত্রী মাইক রোথম্যান।

উল্লেখ্য, মিনেসোটায় ডেমক্র্যাটদের একচ্ছত্র আধিপত্যের অঙ্গরাজ্য। তাই দলীয় প্রার্থী হবার অর্থ হচ্ছে নভেম্বরের নির্বাচনে জয়ী হবার সামিল। সেই আনুষ্ঠানিকতার পর কেইথ এলিসন হবেন যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যের প্রথম মুসলমান এটর্নী জেনারেল।

৫৫ বছর বয়েসী কেইথ এলিসন এই প্রার্থিতার ঘোষণা দিয়েছিলেন গত জুনে। সে সময়েই তিনি কংগ্রেসমানের আসন ছেড়ে দেয়ার কথাও বলেন। ২০০৬ সাল থেকে তিনি কংগ্রেসে নির্বাচিত হয়ে আসছেন।

কেইথ এলিসন বলেন, পরবর্তী এটর্নী জেনারেল হিসেবে অঙ্গরাজ্যের সকলের অধিকার সমুন্নত এবং নাগরিকের নিরাপত্তা নিশ্চিতে কাজ করবো। ধর্ম-বর্ণ-জাতিভেদে কেউ যাতে বৈষম্যের শিকার না হন, সেটি হবে আমার এক নম্বর দায়িত্ব।

ব্যবসার হিসাব এখন হাতের মুঠোয় (কল- 01771 403 470) ক্লিক করুন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ