বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি মরুর বুকে সত্যবাদী কিশোর ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’—রবার্তো কার্লোসকে কাবার ইমামের অভিনন্দন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭১ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬ টানা বৃষ্টিতে দারুল উলুম দেওবন্দের ‘বাবুজ জাহির’ ভবন ভাঙার সিদ্ধান্ত ১২ রবিউল আউয়াল উদযাপনে জাতীয় কর্মসূচি গ্রহণ

এবার মার্কিন পণ্যে দ্বিগুণ শুল্ক বসাল তুরস্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এবার বেশ কয়েকটি মার্কিন পণ্যে দ্বিগুণ শুল্কারোপ করেছে তুরস্ক। এর মধ্যে রয়েছে যাত্রীবাহী গাড়ি, অ্যালকোহল ও তামাক। তুরস্কের ভাইস প্রেসিডেন্ট বলেছেন, তুরস্কের অর্থনীতিতে মার্কিন হামলার জবাবে এ শুল্ক বসানো হয়েছে।

মার্কিন যাজককে সন্ত্রাসবাদ মামলায় বিচার ও বিভিন্ন কূটনৈতিক কারণে দুই ন্যাটো মিত্রের মধ্যে উত্তেজনা চলছে।

গত শুক্রবার তুরস্ক থেকে আমদানি করা অ্যালুমিনিয়াম ও স্টিলের ওপর দ্বিগুণ শুল্কারোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর জবাবে পাল্টা শুল্কারোপ করে গেজেট প্রকাশ করেছে তুরস্ক।

বুধবার সকালে প্রকাশিত গেজেট সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রে মালিকানাধীন কোম্পানির সিগারেট, গাড়ি, চাল, কয়েক ধরণের কসমেটিক্স ও মদ আমদানির ওপর নতুন করে শুল্ক বৃদ্ধি করা হয়েছে। কিছু নির্দিষ্ট পণ্যের ক্ষেত্রে করা হয়েছে আইনটি। আর ট্রাম্প যেখানে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক বৃদ্ধির ঘোষণা দিয়েছিলেন, তুরস্ক সেখানে শতাভাগ শুল্ক বৃদ্ধি করলো।

তুরস্কের প্রেসিডেন্ট রজপ তাইয়েপ এরদোগানের সই করা ওই গেজেটে বলা হয়েছে, মার্কিন যাত্রীবাহী গাড়িতে ১২০ শতাংশ, অ্যালকোহলে ১৪০ ও তামাক পাতায় ৬০ শতাংশ শুল্কারোপ করা হয়েছে।

এ ছাড়া প্রসাধনী, চাল ও কয়লার মতো পণ্যে দ্বিগুণ শুল্ক বসিয়েছে তুরস্ক।

দেশটির ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওকাট বলেন, আমাদের অর্থনীতির ওপর মার্কিন প্রশাসনের ইচ্ছাকৃত হামলার জবাবে তাদের বেশ কয়েকটি পণ্যে শুল্ক বাড়ানো হয়েছে।

তুরস্কের প্রেসিডেন্ট রজপ তাইয়েপ এরদোগান বলেন, তুরস্ক অর্থনৈতিক যুদ্ধের টার্গেটে পরিণত হয়েছে। অর্থনীতিকে জাগিয়ে তুলতে তুর্কি নাগরিকদের নিজেদের ইউরো ও ডলারগুলো বিক্রি করে দিতে আহ্বান জানিয়েছেন তিনি।

ব্যবসার হিসাব এখন হাতের মুঠোয় (কল- 01771 403 470) ক্লিক করুন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ