শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ

ইতালিতে সেতু ভেঙ্গে নিহত ২২ (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: ইতালির জেনোয়া শহরের কাছে প্রধান একটি মোটরওয়ে সেতু ধসে অন্তত ১২ জন মানুষের মৃত্যু হয়েছে।

সেতু ধসের কারণে সেতুটির ওপর থেকে ১০০ মিটার নিচে যানবাহন ছিটকে পড়ে। মঙ্গলবার স্থানীয় সময় সকালের দিকে ভারী বর্ষণের সময় সেতুটি ধসে পড়ে বলে জানা যায়।

দেশটির পরিবহনমন্ত্রী ড্যানিলো টোনিনেলি বলেছেন, এটি ‘দুঃখজনক ঘটনা’। পুলিশ বলছে, সেতু ধসের ঘটনায় কমপক্ষে ২২ জন মারা গেছেন।

স্থানীয় অ্যাম্বুলেন্স সার্ভিসের প্রধান সেতু ধসে এক ডজন মানুষের প্রাণহানির তথ্য জানিয়েছেন। ভিডিও ফুটেজে সেতু ধসের এলাকায় বৈরী আবহাওয়ায় উদ্ধার তৎপরতা দেখা গেছে।

কর্মকর্তারা বলেছেন, সেতুটির ধ্বংসাবশেষের অধিকাংশই নিচের রেল লাইনের ওপর ধসে পড়েছে। গাড়ি ও ট্রাকও নিচে পড়েছে।

১৯৬০ সালে নির্মিত ইতালির এ১০ মোটরওয়ের এই সেতুটি মোরান্ডি সেতু হিসেবে পরিচিত। দেশটির দৈনিক লা রিপাব্লিকা শহরের ওই এলাকাকে ঘনবসতিপূর্ণ হিসেবে বর্ণনা করেছে।

সূত্র: আল-আরাবিয়া

সমকাল সম্পাদক গোলাম সারওয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ