শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ

কুরআন বিরোধী আইন করায় তিউনিশিয়ায় নারীদের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: তিউনিশিয়ার প্রেসিডেন্ট সোমবার ইসলামি আইনকে চ্যালেঞ্জ করে নারীদের জন্য উত্তরাধিকার পুরুষদের সমান করার ঘোষণা দিলে হাজার হাজার নারী কুরআন বিরোধী আইন প্রনয়নের বিপক্ষে বিক্ষোভ প্রদর্শন করে।

আফ্রিকার উত্তর উপকূলে ভূমধ্যসাগরের তীরে অবস্থিত রাষ্ট্র তিউনিশিয়া। দেশটির মধ্য দিয়ে অ্যাটলাস পর্বতমালা চলে গেছে। মুসলিম দেশ হিসেবেই পরিচিত। ২০১১ সালে স্বৈরশাসক জিন আল আবিদিন বিন আলিকে উৎখাত করে দেশটির ক্ষমতায় আসেন মেহেদি জুম্মা।

জুম্মা এর আগে নারীদের অধিকারের কথা বলে মুসলিম নারীদের অমুসলিম পুরুষের সঙ্গে বিয়ে করার অনুমতি দিয়ে বিতর্কিত হয়েছিলেন।

সম্প্রতি আবারো তিনি কুরআনের বিরুদ্ধে গিয়ে নারী ও পুরুষদের উত্তারাধিকার সম্পত্তি সমবণ্টনের ঘোষণা দিলে হাজার হাজার নারী কুরআন হাতে রাস্তায় নেমে আসে।

ইসলাম ঘোষণা করে নারী পুরুষের অর্ধেক সম্পত্তি পাবে। কিন্তু প্রেসিডেন্ট এর বিপরীতে বক্তব্য দেয়ায় এ বিক্ষোভ তৈরি হয়।

এ বছরের শুরুতেও বিক্ষোভে উত্তাল হয়েছিলো তিউনিশিয়া। সরকারবিরোধী বিক্ষোভে পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ শহরগুলোতে মোতায়েন হয়েছে সেনাবাহিনী। আটক করা হয়েছিলো এক হাজারেরও বেশি। তবে ওই প্রতিবাদ ছিলো সরকারের অনিয়ম ও কর বৃদ্ধির প্রতিবাদে।

ব্যবসার হিসাব নিয়ে জটিলতা আর নয় (কল- 01771 403 470) ক্লিক করুন

আরব বসন্ত প্রত্যক্ষ করে আসা তিউনিশীয় নাগরিকরা বলছে, একের পর এক সংঘাত দেশকে কোন দিকে নিয়ে যাবে বলা যাচ্ছে না।

একজন নারী বিক্ষোভকারী বলেন, সরকারকে এগিয়ে আসতে হবে। এ মুসলিম রাষ্ট্রে কুরআন বিরোধী আইন চায় না মানুষ। সে সঙ্গে আমরা উন্নয়ন চাই, শিল্প কারখানা চাই এসব বিষয়ে সরকার কিছুই করছে না।

সূত্র: আরব নিউজ

তিউনিশিয়ায় কুরআন অবমানকারী গ্রেফতার

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ