শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির

চীনে সেই মসজিদের চারপাশে অবস্থান মুসলিমদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চীনে সদ্যনির্মিত একটি মসজিদ ভেঙে ফেলার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। চীনের পশ্চিমাঞ্চলীয় নিংজিয়ায় এই মসজিদ অবস্তিত। এর প্রতিবাদ জানিয়ে মসজিদটির চারপাশে অবস্থান নেয় স্থানীয় হুই সম্প্রদায়ের কয়েক হাজার মুসলিম।

সরকারের অভিযোগ, এই আট গম্বুজ অবৈধভাবে নির্মাণ করা হয়েছে। গত শুক্রবারই গম্বুজগুলো ভাঙার কথা ছিল। তাই বৃহস্পতিবার থেকেই সেখানে অবস্থান নেয় মুসলিমরা। অবস্থানরত অনেককেই কান্নাকাটি করতে দেখা যায়।

মুসলিমদের অভিযোগ, ধর্মীয় অধিকার ক্ষুণ্ন করতে এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার। চীনা সরকার ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাসী দাবি করলেও সাম্প্রতিক বছরগুলোতে উগ্রসাম্প্রদায়িকতা ও সহিংসতা বৃদ্ধির অজুহাত দিয়ে মুসলিমদের ওপর নিপীড়ন করে আসছে। সেইসঙ্গে তাদের ধর্মীয় অধিকার কেড়ে নিচ্ছে।

মে ঝিগুও নামের এক স্থানীয় বলেন, আমরা কীভাবে এমন একটি মসজিদ ভেঙে ফেলা মেনে নেবো? এখানে ৩০ হাজার মুসলিম নামাজ পড়ে এবং এটি আমরা নিজেদের অর্থে মসজিদটি নির্মাণ করেছি।

এই এলাকায় গণমাধ্যমকর্মীদের ঢুকতে বাধা দেয়া হচ্ছে। এমনকি ঢুকতে দেয়া হলেও কারও সঙ্গে কথা বলতে দেয়া হচ্ছে না। এদিকে মসজিদটি ভাঙার বিষয়ে কোনও কথাই বলছে না কর্তৃপক্ষ।

স্থানীয় সরকারি কর্মকর্তারা বলেছেন, এই পরিস্থিতি সম্পর্কে আমরা কিছুই জানি না।

উল্লেখ্য, গত মে মাসে চীনের ডিসিপ্লিনারি ইনস্পেকশন কমিশনের রিপোর্টে বলা হয়, স্থানীয় কর্তৃপক্ষ উইঘু গ্র্যান্ড মসদিজের সম্প্রসারণ নিয়ে সঠিক তথ্য দিতে ব্যর্থ হয়েছে। এই রিপোর্টের পরই মসজিদটির আটটি গম্বুজ ভেঙে ফেলার সিদ্ধান্ত হয়।

আরও পড়ুন: মসজিদ ভাঙ্গা ঠেকাতে চীনে আন্দোলনে নেমেছে মুসলিমরা

ব্যবসার হিসাব নিয়ে জটিলতা আর নয়, ক্লিক করুন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ