শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির

কাবা শরীফের দরজা খোলার চেষ্টা; গ্রেফতার (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ
আওয়ার ইসলাম

পবিত্র কাবা প্রাঙ্গণে প্রতিনিয়ত কিছু না কিছু ঘটেই চলেছে। কিছুদিন আগে কাবা ঘরে পেট্রোল নিক্ষেপের দৃশ্য দেখা গেছে। এর আগে, মসজিদে হারামের পাশে কেউ কেউ আত্মহত্যার চেষ্টা করেছে-এমন খবরও পাওয়া গেছে। যা গোটা মুসলিম বিশ্বের জন্য উদ্বেগজনক বিষয় ছিল।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে কাবাকে ঘিরে আরেকটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যায়, তাওয়াফের সময় এক হাজি অদ্ভুত এবং অপ্রত্যাশিত পদক্ষেপের মধ্যে পবিত্র কাবা ঘরের দরজা খুলতে চেষ্টা চালায়। এসময় ওই হাজির ইহরামের পোশাক খুলে যায়। তিনি দ্রুত পোশাক পরে দরজা খোলার জন্য পূর্ণগতিতে চেষ্টাকে অব্যাহত রাখেন।

এ সময় মসজিদুল হারামের এক নিরাপত্তা কর্মী এসে তাকে পবিত্র কাবা ঘরের দরজা থেকে নিচে নামায়। পরবর্তীতে ঐ ব্যক্তিকে সৌদি পুলিশের হাতে সোপর্দ করা হয়।

কাবার দরজা খোলার চেষ্টাকারী মূলত মানসিকভাবে অসুস্থ না অন্য কোনো উদ্দেশ্যে সে এমন কাজ করেছে এ ব্যাপারে বিস্তারিত জানা যায়নি।

ব্যবসার হিসাব নিয়ে জটিলতা আর নয়, ক্লিক করুন

তবে পবিত্র কাবা নিয়ে ভাইরাল হওয়া আপত্তিকর ভিডিও-এর সংখ্যা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। এটি বিধর্মীদের কোনো চক্রান্ত হতে পারে বলে অনেক বিশ্লেষকের ধারণা। তাই মুসলিমদের আরও সতর্ক ও সজাগ হওয়ার আহ্বান তাদের।

ভিডিওতে দেখুন ...

সূত্র: ইসলামিক ইনফরমেশন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ