শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির

স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িকে বাসের ধাক্কা; চালাচ্ছিলেন হেলপার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অাওয়ার ইসলাম: শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলনের পর রাজধানীসহ সারা দেশে এখন চলছে পুলিশের ট্রাফিক সপ্তাহ। এ ট্রাফিক সপ্তাহের মধ্যেই রাজধানীর শেরেবাংলা নগরে স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িকে ধাক্কা দিয়েছে একটি বাস।

শুক্রবার রাত ৯টার দিকে নিউ ভিশন পরিবহনের ওই বাসটি মন্ত্রীর গাড়িকে ধাক্কা দেয়। ওই সময় মন্ত্রী গাড়িতে ছিলেন। বাসে চালক ছিলেন না। বাসটি চালাচ্ছিলেন মানিক নামের এক হেলপার। ওই বাস (নম্বর- ঢাকা মেট্রো ব ১১-৭৪৭৫) ও হেলপারকে আটক করে শেরেবাংলা নগর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার।

জানতে চাইলে রাত ১০টার দিকে শেরেবাংলা নগর থানার এসআই রুহুল আমিন বলেন, ‘মন্ত্রী মহোদয় রোগী দেখতে শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে এসেছিলেন। রোগী দেখে তিনি নাখালপাড়ার উদ্দেশে রওনা দেন। মন্ত্রীর গাড়িটি হাসপাতালের সামনে কলেজ গেটের বিপরীতে গেলে পেছন দিক থেকে মন্ত্রীর গাড়িকে ধাক্কা দেয়। বাসটি মিরপুর থেকে মতিঝিলের দিকে যাচ্ছিল।

এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে উল্লেখ করে রাত ১১টার দিকে ডিসি লিটন কুমার বলেন, ‘বাসের ধাক্কায় মন্ত্রীর গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গাড়িটি কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে তা নিরূপণের কাজ চলছে। এ নিয়ে এখনও বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। কারণ, ক্ষতিগ্রস্ত গাড়িটি ঘটনাস্থলে নেই। মন্ত্রী মহোদয় ওই গাড়ি নিয়েই তার গন্তব্যে চলে গেছেন।’

আরও পড়ুন: ‘শহিদুলকে গ্রেফতারে ভাবমূর্তি উদ্ধার হইলো নাকি ক্ষতি হইলো?’

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ