শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৪৮ ঘণ্টার মধ্যে ফের লঘুচাপ সৃষ্টির শঙ্কা  দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা: নিহত ৭, আহত ৩ দারুল উলুম দেওবন্দে বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা দিবস পালিত ১২ ঘণ্টার ব্যবধানে ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া ‘সবার সহায়তায় সরকার বিদ্যুৎ ও জ্বালানি সংকট দূর করতে পারবে’ স্বপ্ন দেখে ধর্মীয় সিদ্ধান্ত নয়, কাবার ইমামের সতর্কবার্তা আকিদায়ে খতমে নবুওয়ত প্রতিটি মুসলমানের ঈমানের অপরিহার্য ভিত্তি: ধর্মমন্ত্রী আগামী পাঁচ বছর কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী আমিই: আমির হামজা সাংবাদিককে লাঞ্ছনার অভিযোগে ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার ভারতের স্বাধীনতা দিবসে আলেমদের অবদান তুলে ধরলেন মাওলানা আরশাদ মাদানী

রাসুল সা.-এর নামে কুরবানি করা যাবে কী?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সামর্থ্যবান ব্যক্তির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কুরবানি করা উত্তম। এটি বড় সৌভাগ্যের বিষয়ও বটে।

নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রা.কে তার পক্ষ থেকে কুরবানি করার ওসিয়্যত করেছিলেন। তাই তিনি প্রতি বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকেও কুরবানি দিতেন।

হযরত হানশ থেকে বর্ণিত তিনি বলেন, আমি হযরত আলী রা. কে দেখলাম তিনি দু’টি বকরী কুরবানি করলেন। আমি তাকে বললাম, এটি কি? আপনার উপরতো একটি আবশ্যক ছিল কিন্তু আপনি দু’টি করলেন কেন? তিনি বললেন, নিশ্চয় রাসূল সা. আমাকে অসিয়ত করেছেন তার পক্ষ থেকে কুরবানি করতে। এ কারণে আমি তার পক্ষ থেকে কুরবানি করছি। আবু দাউদ, হাদীস নং-২৭৯০।

এছাড়াও রাসুল সা. উম্মতীদের পক্ষ থেকে কুরবানি দিতেন। নবীজী সা. যদি আমাদের নামে কুরবানি দিতে পারেন, তাহলে নবীর জন্য উম্মতীদের কুরবানি দেয়া তো দায়িত্বের মাঝেই পড়ে যায়। সুতরাং সামর্থবান ব্যক্তি একটি কুরবানি রাসুল সা. এর নামে দেবেন। এটি উত্তম।

তথ্যসূত্র: সুনানে আবু দাউদ ২/২৯, জামে তিরমিযী ১/২৭৫, ইলাউস সুনান ১৭/২৬৮, মিশকাত ৩/৩০৯/মাসিক আল কাউসার/আহলে হক মিডিয়া।

আরও পড়ুন: যারা কুরবানি করবেন, তাদের জন্য বিশেষ আমল

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ