বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা সরকারের সীমান্তের স্পর্শকাতর এলাকায় কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ বাংলাদেশে আশ্রয় নেওয়া ২ লাখ ৮৩ হাজার রোহিঙ্গাকে স্বীকৃতি দিয়েছে মিয়ানমার মাত্র ১৬ দিনে প্রবাসী আয় ১৭২ কোটি ৯০ লাখ মার্কিন ডলার ‘কিশোর গ্যাংয়ের ফেসবুক-টিকটক আইডি সার্বক্ষণিক মনিটরিং করছে পুুলিশ’ হামের টিকায় গাফিলতি পেলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর আস-সুন্নাহ ফাউন্ডেশনের বিশেষ ইমাম প্রশিক্ষণ এবার রাজশাহীতে কুরআন, কাবা ও ‘পাই’ (π): এক বিস্ময়কর সংখ্যার ইঙ্গিত দিরাই জামেয়ার মুহতামিম হলেন ড. মাওলানা শুয়াইব আহমদ ময়মনসিংহে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, অতঃপর ডাকাতি

যুক্তরাষ্ট্রে বিমান চুরির আধাঘন্টা পর সাগরে বিধ্বস্ত (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের সিয়াটল-টাকোমা আন্তর্জাতিক বিমানবন্দরে শুক্রবার রাতে আলাস্কা এয়ারলাইন্সের একটি খালি প্লেন ছিনতাই করে উড্ডয়নের প্রায় ৩০ মিনিট পর সেটি বিধ্বস্ত হয়েছে। কর্মকর্তারা বলছেন, বিমানসংস্থার একজন ‘আত্মঘাতী’ মেকানিক ওই বিমানটি নিয়ে উড্ডয়ন করে। খবর এনবিসি নিউ ইয়র্কের।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, একটি বিমান এয়ারলাইন্সের এক কর্মচারী কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই একটি যাত্রীবাহী বিমান উড়িয়ে পালিয়ে যান। তবে সে সময় বিমানটিতে আর কোন আরোহী ছিলেন না।

কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটি চুরি করে পালিয়ে যাওয়ার পর এটি সাগরে বিধ্বস্ত হয়েছে। তবে বিমানটি যে চুরি করেছে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওয়াশিংটনের দক্ষিণপূর্বে টাকোমায় কেটরন দ্বীপের কাছে ওই বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে সেটিকে সেনাবাহিনীর বিমান তাড়া করে। তবে ওই বিমানটিতে কোনও যাত্রী ছিল না।

পিয়ার্স কাউন্টির শেরিফ বিভাগের মুখপাত্র এড ট্রয়ার বলেছেন, ওই ব্যক্তি আত্মঘাতী ছিলেন এবং এর সঙ্গে কোনও সন্ত্রাসী যোগসাজশ নেই।

হরিজোনোর অংশীদার আলাস্কা এয়ারলাইন্স এক বিবৃতিতে জানিয়েছে, হরিজোন এয়ার কিউ৪০০য়ের একটি বিমান চুরি হয়েছে। এ ধরনের বিমানে আকৃতির ওপর ভিত্তি করে সাধারণত ৭৮টির মতো আসন থাকে।

পরিবহন নিরাপত্তা প্রশাসন, হোমল্যান্ড সিকিউরিটি এবং কেন্দ্রীয় বিমান প্রশাসন এ ঘটনায় স্থানীয় কর্তৃপক্ষকে তদন্তের নির্দেশ দিয়েছে।

ভিডিও...

যারা কুরবানি করবেন, তাদের জন্য বিশেষ আমল

[ব্যবসার যাবতীয় কাজ সহজ করতে এলো বিসফটি।  এখনই রেজিস্ট্রেশন করুন বিসফটি।]

অারএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ