শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির

নারীর সঙ্গে হাত না মেলানোয় চাকরি গেল মুসলিম শিক্ষকের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নারীর সঙ্গে হাত মেলাতে রাজি না হওয়ায় চাকরি থেকে বরখাস্ত হলেন এক মুসলিম শিক্ষকের। ঘটনাটি ঘটেছে নরওয়েতে।

জানা গেছে, নরওয়ের অসলোর বছর চল্লিশের ওই স্কুল শিক্ষক চুক্তির ভিত্তিতে চাকরিতে যোগ দিয়েছিলেন। স্কুলের অন্যান্য শিক্ষক-শিক্ষিকাদের চেয়ে অনেক বেশি শিক্ষাগত যোগ্যতাও ছিল তার। তার পাঠপদ্ধতি ভাল লাগত ছাত্রছাত্রীদেরও। যথেষ্ট পরিশ্রমীও তিনি। তাই ওই শিক্ষকের চুক্তির সময়সীমা বাড়ানোর কথাও ভাবছিল স্কুল কর্তৃপক্ষ।

জানা যায়,  একদিন স্কুলে তার এক সহকর্মী শিক্ষিকার সঙ্গে করমর্দন করতে অস্বীকার করেন তিনি। এ কারণে নাকি অবাক হন অন্যরা। এতেই তার চাকরি খেয়ে দেয় কর্তৃপক্ষ।

স্কুল কর্তৃপক্ষের দাবি, ধর্মীয় বৈষম্যের জন্যই নাকি ওই শিক্ষককে বরখাস্ত করা হয়েছে।

কিন্তু যে বিষয়টি ওই শিক্ষকের ধর্ম বিশ্বাস করে না সেটি নিয়ে তারা কোনো চিন্তাই করেননি।

[ব্যবসার যাবতীয় কাজ সহজ করতে এলো বিসফটি।  এখনই রেজিস্ট্রেশন করুন বিসফটি।]

-আরআর