শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির

ট্রাম্পকে এরদোগানের পাল্টা হুশিয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আমেরিকার বাড়তি শুল্ক আরোপের ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তায়্যিইপ এরদোগান।

তিনি বলেন, এতে একমাত্র আমেরিকারই ক্ষতিগ্রস্থ হবে। তাদের স্বার্থ ও নিরাপত্তা জনিত ক্ষতি হবে এমন খামখেয়ালি সিদ্ধান্তে। আমেরিকার প্রভাবশালী দৈনিক নিউ ইয়র্ক টাইমসে লেখা এক কলামে এরদোগান এ বিষয়ে তার দেশের অবস্থান তুলে ধরতে গিয়ে এসব কথা বলেছেন।

এরদোগান লিখেছেন, ‘এমন একটি সময়ে যখন শত্রু দেশগুলো ওৎপেতে আছে সেই মূহুর্তে তুরস্কের বিরুদ্ধে আমেরিকাএক তরফা সিদ্ধান্ত নিয়েছে। যারা দশকের পর দশক ধরে আমাদের মিত্র। এই পদক্ষেপে শুধুমাত্র যুক্তরাষ্ট্রের স্বার্থ ও নিরাপত্তাই বিঘ্নিত হবে’।

এর আগের দিন তুরস্ক থেকে স্টিল ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর ২০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত বাড়তি শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। এরদোগান আমেরিকাকে আহ্বান জানান, এই ভুল সিদ্ধান্ত থেকে সরে আসার। তিনি বলেন, এই অপ্রতিসম সিদ্ধান্ত কোন সুফল বয়ে আনবে না। তুরস্কের জন্য অবশ্যই এরচেয়ে ভালো বিকল্প আছে।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, ছয় দশক ধরে ন্যাটো জোটের দুই সদস্য রাষ্ট্র পরস্পরের মিত্র হিসেবে সুসম্পর্ক বজায় রেখে চলেছে। স্নায়ুযুদ্ধ ও পরবর্তী সময়ে অভিন্ন শত্রুর বিরুদ্ধে এক সাথে লড়াই করেছে।

তুরস্ক-যুক্তরাষ্ট্র সংকট কি সমাধানের পথে?

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ