শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির

বিএনপির নেতারা বেপরোয়া চালকদের মতো: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ তাদের দলের নেতারা বেপরোয়া চালকদের মতো হয়ে গেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও চালকদের গাড়ির কাগজপত্র পরীক্ষার অভিযান শেষে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি কোটা সংস্কার আন্দোলন ও ছাত্র আন্দোলনের ওপর ভর করে ব্যর্থ হয়েছেন। সবশেষ নিরাপদ সড়কের আন্দোলনের ওপর ভর করেও সফলতার মুখ দেখেনি তারা। গেলো ৯ বছরে ৯ মিনিটের আন্দোলন করতে পারেনি তারা। তাই আন্দোলনে হতাশ বিএনপি নেতাকর্মীদের চাঙ্গা করতে সরকারের বিরুদ্ধে বিষোদগার করছে।

এসময় মন্ত্রী বলেন, নতুন লাইসেন্স ও লাইসেন্স নবায়নসহ বিভিন্ন সেবার জন্য বিআরটিএতে মানুষের ভিড় বেড়েছে। দুর্ভোগ কমাতে বিআরটিএ’র সেবা গ্রহীতাদের সুবিধার্থে টাকা জমা দেয়ার জন্য মোবাইল ব্যাংকিং চালু করার উদ্যোগও নেয়া হয়েছে।

আরও পড়ুন: বিএনপির সংলাপের প্রতি কোনো আগ্রহ নেই : কাদের

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ