রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

দেশের সাধারণ জনগণ ইনসাফভিত্তিক সমাজ চায়: আল্লামা কাসেমী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশ যারা পরিচালনা করছেন, তাদের লাইসেন্স নেই বলে মন্তব্য করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর মহাসচিব আল্লামা নুর হোছাইন কাসেমী।

তিনি বলেন, যারা দেশ চালায় পরিচালনার দায়িত্বে আছেন তাদেরও কোন  লাইসেন্স নেই।  সারা দেশে দূর্নীতিতে ছেয়ে গেছে, যেদিকেই তাকান সেদিকেই দূর্নীতি।

ছাত্র জমিয়ত বারিধারা ক্যম্পাস শাখার উদ্দোগে দিনব্যাপী তরবিয়াতী ইজতেমায় প্রধান অতিথির বক্তব্যে আল্লামা কাসেমী এ কথা বলেন।

তিনি আরো বলেন, অন্যায় ও অবিচারের করালগ্রাসে গোটা সমাজটাই অস্তির হয়ে পড়েছে। দেশের সাধারণ জনগণ চায় ইনসাফ পূর্ণ একটি সুষ্ট সমাজ বির্ণীমান হোক। মানুষ একটু শান্তির নি:শ্বাস ফেলুক। আমরা জানি, দূর্নীতিমুক্ত সমাজ ও রাষ্ট্র প্রতিষ্টা করতে হলে তাকওয়াবান নেতৃত্বের প্রয়োজন।

এসময় তিনি ছাত্র জমিয়তেহর সকল কর্মীদের তাকওয়া অর্জনের আহ্বান জানান।

বারিধারা কম্প্যাস সভাপতি মুফতি জাকির হোছাইন কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত তারবিয়তী ইজতেমায় প্রধান আলোচকের আলোচনা পেশ করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সহ-সভাপতি আল্লামা উবায়দুল্লাহ ফারুক।

বিশেষ আলোচক হিসেবে বিষয় ভিত্তিক আলোচনা করেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন, ঢাকা মহানগর জমিয়তের সহ সভাপতি মাওলানা মুজিবুর রহমান চাটগামী, ছাত্র জমিয়তের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জমিয়তের সহ সাংগঠনিক সম্পাদক মুফতি নাছির উদ্দিন খান।

নুর হোছাইন কাসেমী বলেন, আকাবির, খলফ ও সালফের সিলসিলায় জমিয়তের সম্পর্ক রাসুল স. এর সাথে। সুতরাং সকল ছাত্রদেরকে ছাত্র জমিয়তের বন্ধনে আবদ্ধ হয়ে দীনের প্রতিটি শাখায় দূর্বারগতিতে কাজ চালিয়ে যেতে হবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সভাপতি মাওলানা সাইফুর রহমান। কম্প্যাস শাখার সিনিয়র সহ সভাপতি মাওলানা বাদরুল হাসান মাশকুর, সহ সভাপতি মাওলানা যাকারিয়া আনোয়ার, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মাছরুর মোহাম্মদ প্রমুখ।

আরও পড়ুন: ছাত্র জমিয়তের ৬১ সদস্যের নতুন কমিটি ঘোষণা

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ