বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
খুলনায় সাত দিনে ডেঙ্গুতে ৫ মৃত্যু, ৪ ওয়ার্ডকে রেড জোন ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনে এমপিদের ভোটদান নিয়ে ইসির ৯ নির্দেশনা আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ নুরদ্দীন জাকারিয়া দুবাই কুরআন প্রতিযোগিতায় ১৩৫ দেশ থেকে রেকর্ড সাড়ে ২০ হাজার আবেদন হজরত বাবুনগরী (রহ.) : দুই যুগের কিছু স্মৃতি এই সপ্তাহে হারামাইনে জুমার খতিব শায়খ সুদাইস ও আহমাদ হুযাইফি সত্যিই কি আফগানিস্তানে নারী শিক্ষা বন্ধ? আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক

৭ বছর পর প্রথম স্থানীয় নির্বাচন: সিরিয়ায় ৩৫ হাজার প্রার্থীর লড়াই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রায় ৭ বছর পর প্রথমবারের মতো স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায়। যুদ্ধ শুরু হওয়ার আগে ২০১১ সালে স্থানীয় নির্বাচন হয়েছিল। এবারের নির্বাচনে লড়াই করবেন প্রায় ৩৫ হাজার প্রার্থী। বিপরীতে আসন রয়েছে ১৮ হাজারের অধিক।

চলমান যুদ্ধের কারণে কয়েকটি প্রদেশ থেকে প্রার্থীর মনোনয়নপত্র জমা পড়েনি। দেশটিতে আগামী ১৮ সেপ্টেম্বর এ নির্বাচন হবে। সিরিয়ার নির্বাচন কমিশন এসব তথ্য জানিয়েছে। দেশটির একটি প্রথমসারির পত্রিকার বরাত দিয়ে বুধবার এ খবর জানিয়েছে এএফপি।

২০১৬ সালে সিরিয়ায় পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এর দু’বছর আগে ২০১৪ সালে প্রেসিডেন্ট নির্বাচন হয়। এ নির্বাচনে আরও ৭ বছরের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। ২০১১ সালে দেশটিতে যুদ্ধ ছড়িয়ে পড়ে।

এরপর গত ৭ বছরে ধ্বংসের দ্বারপ্রান্তে উপনীত হয়েছে সিরিয়া। যুদ্ধও প্রায় শেষের পথে। এমন অবস্থায় সিরিয়াকে নতুন করে গড়তে স্থানীয় নগর পরিষদের এ নির্বাচন জনগণ ও প্রতিনিধিদের দায়বদ্ধ বাড়াবে বলে মনে করা হচ্ছে।

আগামী মাসের এ নির্বাচনে বিপুলসংখ্যক প্রার্থীর মনোনয়নপত্র জমা পড়েছে বলে জানিয়েছে সিরিয়ার নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশন ‘হায়ার জুডিশিয়াল কমিটি ফর ইলেকশন’ এর প্রধান সুলাইমান আল কায়েদ জানান, নির্বাচনে লড়াইয়ের লক্ষ্যে ৫৫ হাজার ১৬৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্য থেকে ৩৪ হাজার ৫৫৩ জনের মনোনয়নপত্র বাছাই করা হয়েছে।

আল কায়েদ জানান, স্থানীয় প্রশাসনের এবারের নির্বাচনে আসন রয়েছে ১৮ হাজার ৪৭৮টি। গতবারের চেয়ে আসন কিছু বাড়ানো হয়েছে। ২০১১ সালে আসন সংখ্যা ছিল ১৭ হাজার।

আল ওয়াতান পত্রিকা জানিয়েছে, এ নির্বাচনে বেশ কয়েকটি প্রদেশ থেকে আদৌ কোনো মনোনয়নপত্র জমা পড়েনি। এর মধ্যে রয়েছে- সিরিয়ার পূর্বাঞ্চলীয় প্রদেশ দেইর ইজ্জর, উত্তর-পূর্বাঞ্চলের হাসাকেহ ও দক্ষিণের দারা। এসব এলাকায় এখনও বিদ্রোহীদের সঙ্গে লড়াই করছে সরকারি বাহিনী। যুগান্তর।

আরও পড়ুন: হিন্দের সওগাত নাও হে সিরিয়া!!

অারএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ