শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

হজযাত্রায় ১৪ ও ১৫ আগস্টের ২৫০০ টিকিট অবিক্রিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: হজযাত্রায় বাংলাদেশ বিমানের ১৪ ও ১৫ আগস্টের তিন হাজার দুইশো টিকিটের মধ্যে আড়াই হাজারই এখনো বিক্রি হয়নি। এ পর্যন্ত বাতিল হওয়া ১৬টি ফ্লাইটের বিপরীতে এখনো কেনো স্লটও পায়নি বিমান। সকালে এসব কথা জানান, বিমানের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ।

তিনি বলেন, অবিক্রিত টিকিট ১১ আগস্ট বিকেল ৫টার মধ্যে না কিনলে দায়ভার নেবে না বিমান। টিকিট বিক্রি না হওয়ায় এ পর্যন্ত ৭ হাজার হজযাত্রী কম পাঠিয়েছে বিমান। এতে আড়াই হাজার যাত্রীর হজে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে।

এদিকে কয়েক দফা সময় বাড়ানোর পরও এখনো প্রায় এক হাজার যাত্রীর ভিসা হয়নি। এজেন্সিগুলো সময়মত বাড়িভাড়া করতে না পারায় এই জটিলতা বলে জানিয়েছে হজ অফিস।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ