শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

সিইসিকে সংযত হয়ে কথা বলার আহ্বান ওবায়দুল কাদেরের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দায়িত্বশীল পদে থেকে প্রধান নির্বাচন কমিশনারকে সংযত কথা বলার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার সকালে কেরানীগঞ্জের ইকুরিয়ায় বিআরটিএ কার্যালয় পরিদর্শনে গিয়ে এ আহ্বান জানান তিনি।

এদিকে তিনি হামলার ঘটনায় ঢালাও অপবাদ না দিয়ে অভিযুক্তদের পরিচয় ও প্রমাণ প্রকাশ করতে গণমাধ্যমের প্রতিও আহ্বান জানিয়েছেন ওবায়দুল কাদের। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষ্যে বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্রলীগের ছাত্রী সমাবেশে তিনি এ আহ্বান জানান।

বিএনপিকে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করছে বলেও অভিযোগ করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, যারা দেশে-বিদেশে অপপ্রচার চালাচ্ছে, নালিশ করে বেড়াচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়তে হবে।

ওবায়দুল কাদের বলেন, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও কানাডাকে অপপ্রচারে কান না দেয়ার অনুরোধ করা হয়েছে।

সারাদেশে পালিত হচ্ছে জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ