শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

শুক্রবার দক্ষিণখানে তাবলীগের ওয়াজাহাতি জোড়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

উবায়দুল্লাহ সাআদ: দাওয়াত ও তাবলীগের চলমান ইস্যুতে সাধারণ মুসলমানদের সতর্ক করতে আগামীকাল শুক্রবার ঢাকার দক্ষিণখানে তাবলীগের ওয়াজাহাতি জোড় অনুষ্ঠিত হবে।

দক্ষিণখান বাজারের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে শুক্রবার বাদ আছর থেকে এই জোড় অনুষ্ঠিত হবে।

ওয়াজাহাতি জোড়ে দক্ষিণখান, উত্তরখান, টঙ্গী, আব্দুল্লাহপুর, উত্তরা, আজমপুরসহ ঢাকা উত্তরের ৫২ টি হালকা থেকে তাবলীগের সাথী ও আলেম ওলামা এই জোড়ে অংশ নেবেন বলে জানা গেছে।

জোড়ে প্রধান মেহমান উপস্থিত থাকবেন বাংলাদেশে তাবলীগ জামাতের শূরার অন্যতম সদস্য হাফেজ মাওলানা যুবায়ের।

ইতোমধ্যেই জোড় বাস্তবায়নের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে আওয়ার ইসলামকে জানিয়েছেন জোড় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক মাওলানা শিব্বীর আহমদ।

মাওলানা শিব্বীর জানান, তাবলীগ জামাতের চলমান সিদ্ধান্তগুলো দক্ষিণখানের সাধারণ মানুষকে জানাতে এবং চলমান সঙ্কট নিরসনে এ জোড় আহ্বান করা হয়েছে।

[যারা ব্যবসা ও ব্যবসার হিসাব নিয়ে জটিলতায় রয়েছেন তাদের জন্য এলো বিসফটি।  ব্যবসাকে সহজ ও হাতের মুঠোয় নিন বিসফটির সাহায্যে- রেজিস্ট্রেশন করুন বিসফটিতে।]

তাবলিগ বিষয়ে মোহাম্মদপুরের ওয়াজাহাতি জোড়ে ৬ সিদ্ধান্ত

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ