শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

লালমনিরহাটে ট্রাকচাপায় রিকশাচালকসহ নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে বৃহস্পতিবার রাতে পাথরবোঝাই একটি ট্রাক রিকশাকে চাপা দিলে এর চালক ও দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত পৌনে ১০টায় লালমনিরহাট শহরের বিজিবি ক্যান্টিনসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন- রিকশাচালক মো. দুলাল মিয়া (২৮) এবং দুই আরোহী মো. জাহাঙ্গীর (৩২) ও মো. আ. মোতালেব (৩৫)।

জানা যায়, রিকশার ওই দুই আরোহী লালমনিরহাট পৌরবাজার থেকে শহরের রেজিস্ট্রি অফিসসংলগ্ন বাসায় ফিরছিলেন। এ সময় বুড়িমারী স্থলবন্দর থেকে পাথরবোঝাই ট্রাকটি লালমনিরহাটের দিকে আসার পথে রিকশাটিকে মহাসড়কের বিজিবি ক্যান্টিনসংলগ্ন এলাকায় চাপা দিলে ঘটনাস্থলেই চালকসহ রিকশার দুই আরোহী নিহত হন।

লালমনিরহাট সদর থানার ওসি মো. মাহফুজ আলম জানান, দুর্ঘটনার খবর শুনে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বিস্তারিত পরে জানাতে পারব।

আরও পড়ুন: চুক্তিতে গাড়ি চালানোর দায়ে ৫ পরিবহনের নিবন্ধন বাতিল

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ