শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

রিমান্ড শেষে বিক্ষোভকারী ২২ ছাত্র কারাগারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের পৃথক দুই মামলায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২২ ছাত্রকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম সত্যব্রত শিকদার এই আদেশ দেন।

বাড্ডা থানার মামলায় কারাগারে যাওয়া ১৪ ছাত্র হলেন- রাশেদুল ইসলাম, বায়েজিদ, মুশফিকুর রহমান, ইফতেখার আহম্মেদ, রেজা রিফাত আখলাক, এএইচএম খালিদ রেজা, তারিকুল ইসলাম, নূর মোহাম্মাদ, সীমান্ত সরকার, ইকতিদার হোসেন, জাহিদুল হক, রিসালাতুল ফেরদৌস, হাসান ও রেদোয়ান আহমেদ।

আর ভাটারা থানার মামলায় কারাগারে যাওয়া ৮ ছাত্র হলেন- ফয়েজ আহম্মেদ আদনান, সাবের আহম্মেদ, মেহেদী হাসান, শিহাব শাহরিয়ার, সাখাওয়াত হোসেন ও আমিনুল এহসান, আজিজুল করিম ও মাসাদ মরতুজা বিন আহাদ।

রাজধানীর সিএমএম কোর্টে ২২ শিক্ষার্থী

এরআগে দু’দিনের রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করে পুলিশ। ভবিষ্যতে মামলার তদন্তের জন্য আরো জিজ্ঞাসাদের স্বার্থে তাদের জামিন না দিয়ে কারাগারে রাখার আবেদন করে পুলিশ।

অন্যদিকে, ছাত্রদের আইনজীবীরা জামিন চেয়ে শুনানি করেন। শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ৭ আগস্ট এই ২২ ছাত্রের প্রত্যেকের দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গ্রেফতার আসামিরা বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্ট ওয়েস্ট, নর্থসাউথ, সাউথ ইস্ট ও ব্র্যাকের ছাত্র।

পুলিশের অভিযোগ, নিরাপদ সড়ক চাই আন্দোলনের সময় গ্রেফতার শিক্ষার্থীরা বাড্ডা ও ভাটারা এলাকায় পু্লিশের ওপর হামলা ও ভাংচুরের সঙ্গে জড়িত।

আরও পড়ুন: বিক্ষোভকারী ২২ শিক্ষার্থী দুই দিনের রিমান্ডে

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ