শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১২ ঘণ্টার ব্যবধানে ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া ‘সবার সহায়তায় সরকার বিদ্যুৎ ও জ্বালানি সংকট দূর করতে পারবে’ স্বপ্ন দেখে ধর্মীয় সিদ্ধান্ত নয়, কাবার ইমামের সতর্কবার্তা আকিদায়ে খতমে নবুওয়ত প্রতিটি মুসলমানের ঈমানের অপরিহার্য ভিত্তি: ধর্মমন্ত্রী আগামী পাঁচ বছর কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী আমিই: আমির হামজা সাংবাদিককে লাঞ্ছনার অভিযোগে ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার ভারতের স্বাধীনতা দিবসে আলেমদের অবদান তুলে ধরলেন মাওলানা আরশাদ মাদানী ফরিদপুরে ইসলামী আন্দোলনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফের বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটে উৎপাদন চালু   বরগুনায় ডোবায় পড়ে ৩ বছরের শিশুর মৃত্যু

আকীকা না করে কুরবানী করা যাবে কি?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
ডেস্ক

প্রশ্ন: কি পরিমাণ সম্পদ (টাকা) থাকলে কুরবানি ওয়াজিব? আর আমার আকিকা করা হয় নি।তাহলে কি আমি কুরবানি আমার নামে দিতে পারব অথবা বাবা মার নামে? আকিকা না করে কুরবানি দেওয়া যাবে কি না?

উত্তর: কুরবানীর দিনসমূহ তথা ১০,১১ এবং ১২ই জিলহজ্জ্ব এ তিনদিনের নিত্য প্রয়োজনীয় খরচ অতিরিক্ত যে ব্যক্তির কাছে সাড়ে বায়ান্ন তোলা রূপা বা এর সমমূল্য বা সাড়ে সাত তোলা স্বর্ণ বা এর সমমূল্য পরিমাণ সম্পদ থাকবে, তার উপর কুরবানী করা আবশ্যক।

আকীকা না করে থাকলেও কুরবানী করাতে কোন সমস্যা নেই। আকীকা করা ওয়াজিব নয় বরং মুস্তাহাব। কিন্তু কুরবানী করা ওয়াজিব। আকীকা করা না করার সাথে কুরবানী করার কোন ন্যুনতম সম্পর্ক নেই।

নিজের উপর ওয়াজিব কুরবানী আদায় করার পর বাবা-মা সহ যে কারো নামেই একাধিক কুরবানী করা যায়।

তথ্যসূত্র: মুজামুল আনহার, হেদায়া, ফাতাওয়ায়ে হিন্দিয়্যা।

উত্তর দিয়েছেন : মুফতি লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক, তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

কুরবানীর পশু কেমন হওয়া চাই : মুফতি মিযানুর রহমান সাঈদ

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ