শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

‘দাড়ি কেন, গলা কেটে দিলেও আমরা মুসলিম থাকব’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জোর করে এক মুসলিম যুবকের দাড়ি কাটতে বাধ্য করায় উত্তাল ভারতের মুসলিম উম্মাহ। হরিয়ানার মজলিস-ই-ইত্তেহাদুল প্রধান আসাউদ্দিন ওয়াইসি এ ব্যাপারে ক্ষোভ প্রকাশ করে বলেছেন, গলা কেটে দিলেও তারা মুসলিমই থাকবেন।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গত বৃহস্পতিবার ভারতের হরিয়ানার গুরুগ্রামের ২৯ নম্বর সেক্টরে ইউনুস নামে এক যুবকের দাড়ি জোর করে কাটিয়ে দেন কজন অজ্ঞাত ব্যক্তি। রাস্তায় ওই লোকগুলোর সঙ্গে ইউনুসের ঝামেলা হওয়ার কারণে তারা এ কাজ করেন। একটি সেলুনে ইউনুসকে ঢুকিয়ে তার দাড়ি কেটে ফেলা হয়।

ঘটনা জানাজানি হওয়ার পর এ ব্যাপারে নিজের মন্তব্য দেন ওয়াইসি। বলেন, ‘এক মুসলিম ব্যক্তিকে তার দাড়ি কেটে ফেলতে বাধ্য করা হয়েছে। যারা এই কাজটি করেছে, আমি তাদের এবং তাদের বাবার উদ্দেশ্যে বলি যে আমাদের গলা কেটে ফেললেও, আমরা মুসলিমই থাকব। আমরা তোমাকে ইসলামে রূপান্তরিত করে তোমাকে দাড়ি রাখতে বাধ্য করব।’

ঘটনার পর ইউনুস হরিয়ানা পুলিশের কাছে এ বিষয়ে অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, তারা তদন্ত শুরু করেছে। দোষীদের শাস্তির ব্যবস্থা করা হবে।

আরও পড়ুন: আসামের এক মুসলিমের করুণ কাহিনী

অারএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ