শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১২ ঘণ্টার ব্যবধানে ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া ‘সবার সহায়তায় সরকার বিদ্যুৎ ও জ্বালানি সংকট দূর করতে পারবে’ স্বপ্ন দেখে ধর্মীয় সিদ্ধান্ত নয়, কাবার ইমামের সতর্কবার্তা আকিদায়ে খতমে নবুওয়ত প্রতিটি মুসলমানের ঈমানের অপরিহার্য ভিত্তি: ধর্মমন্ত্রী আগামী পাঁচ বছর কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী আমিই: আমির হামজা সাংবাদিককে লাঞ্ছনার অভিযোগে ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার ভারতের স্বাধীনতা দিবসে আলেমদের অবদান তুলে ধরলেন মাওলানা আরশাদ মাদানী ফরিদপুরে ইসলামী আন্দোলনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফের বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটে উৎপাদন চালু   বরগুনায় ডোবায় পড়ে ৩ বছরের শিশুর মৃত্যু

মাত্র একটি বাক্যে উভয় জগতে কল্যাণের দোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আমরা যখন পরম করুণাময় আল্লাহর কাছে দোয়া করি, তখন কীভাবে চাইব, কী চাইব, কোনটি আগে চাইব- এমন নানা প্রশ্ন ঘিরে ধরে। এমন ভাবনার সঠিক দিশা রয়েছে হাদিসে। ইমাম আবু দাউদ তার সুনান গ্রন্থে সংকলন করেছেন, উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা (রা.) বলেন, ‘নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ায় ব্যাপক অর্থপূর্ণ বাক্য ব্যবহার পছন্দ করতেন। এছাড়া অন্য বাক্যগুলো এড়িয়ে যেতেন।’ (হাদিসটিকে শায়খ আলবানি সহিহ বলেছেন।)

আবু দাউদের ব্যাখ্যাগ্রন্থ আউনুল মাবুদে শায়খ আজিমাবাদি (রহ.) বলেন, ‘অর্থপূর্ণ বাক্য মানে দুনিয়া-আখিরাত উভয় জাহানের কল্যাণ সংক্রান্ত দোয়া করতেন। যে দোয়ার শব্দ হত কম, কিন্তু অর্থ হত ব্যাপক। যেমন আমরা দেখি কুরআনের (নিম্নোক্ত) আয়াতে এবং হাদিসে দুনিয়া-আখিরাতের সুস্থতার দোয়ায়।’

সহিহ বুখারি ও মুসলিমে বর্ণিত হয়েছে, আনাস (রা.) বলেন, অধিকাংশ সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া হত কুরআনের (নিম্নোক্ত) আয়াত। ইমাম মুসলিম আরও যোগ করে বলেন, আনাস (রা.) নিজেও যখন দোয়া করতেন, এ দোয়া তিনিও উচ্চারণ করতেন।

দোয়াটি হলো :

رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ

উচ্চারণ : রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও ওয়া ফিলআখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান্নার

অর্থ : আর তাদের মধ্যে কেউ কেউ বলে-হে পরওয়ারদেগার! আমাদিগকে দুনয়াতেও কল্যাণ দান কর এবং আখেরাতেও কল্যাণ দান কর এবং আমাদিগকে দোযখের আযাব থেকে রক্ষা কর। (সূরা বাকারা, আয়াত : ২০১)

আরও পড়ুন: দ্রুত বিয়ে করতে যে আমলটি করবেন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ