শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

ইমরানকে প্রধানমন্ত্রী পদে মনোনয়ন দিলো পিটিআই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অাওয়ার ইসলাম: পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে ইমরান খানকে আনুষ্ঠানিকভাবে মনোনীত করেছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর সংসদীয় কমিটি।

আজ সোমবার (৬ আগস্ট) দলের প্রধান ইমরান খানের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য ওই বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ সদস্যদের নামও মনোনীত করা হয়েছে। দেশটির ইসলামাবাদের একটি বেসরকারি হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। খবর জিওনিউজ, ডন।

রোববার ডনকে দেয়া সাক্ষাৎকারে পিটিআই মুখপাত্র ফাওয়াদ চৌধুরী বলেছিলেন- সোমবার সংসদীয় কমিটির বৈঠকে ইমরান খানকে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে মনোনীত করা হবে।

উল্লেখ্য, পাকিস্তানে গত ২৫ জুলাই সাধারণ নির্বাচনে পিটিআই পেয়েছে ১১৭টি আসন। নওয়াজ শরিফের দল পিএমএল-এন ৬৪টি ও পিপিপি ৪৩টি আসনে জয় পেয়েছে। পাকিস্তানে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে একটি দলকে ১৩৭টি আসন পেতে হয়। সেক্ষেত্রে ইমরানের দল ২২টি আসনে পিছিয়ে থাকায় জোট সরকার গঠনের জন্য ছোট দল ও স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গে আলোচনা শুরু করে ইমরান।

আরও পড়ুন: ইমরানের প্রধানমন্ত্রী হওয়া ঠেকাতে বিরোধীদের নতুন কৌশল

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ