শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

আফগান-ইরান সীমান্তে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্স মোতায়েন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগানিস্তানের ফারাহ প্রদেশে মার্কিন স্পেশাল ফোর্স মোতায়েন করা হয়েছে। এলাকাটি  ইরান সীমান্তের একেবারে কাছাকাছি। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় খবরটি নিশ্চিত করেছে।

মন্ত্রণালয়ের মুখপাত্র মুহাম্মাদ রাদমানিশ রোববার বলেছেন, আফগান সেনাদেরকে নতুন ধরনের অস্ত্র চালনার বিষয়ে প্রশিক্ষণ দেয়ার জন্য মার্কিন স্পেশাল ফোর্স মোতায়েন করা হয়েছে। এসব সেনা কোনো অভিযানে অংশ নেবে না বলে তিনি দাবি করেন। তবে তিনি এ নিয়ে বিস্তারিত কিছু বলেন নি এবং আমেরিকা কত সেনা সেখানে মেতায়েন করেছে তাও পরিষ্কার নয়।

আফগানিস্তান থেকে সেনা ফিরিয়ে নেয়া হবে বলে নির্বাচনী প্রচারণার সময় বার বার ডোনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু তিনি ক্ষমতায় আসার প্রায় দুই বছর হতে চললেও তিনি সে প্রতিশ্রুতি বাস্তবায়ন করেন নি বরং নতুন করে আফগানিস্তানে সেনা মোতায়েন করেছেন। ২০১৭ সালে আফগানিস্তানে মার্কিন সেনা ছিল ৮,৫০০; সেখানে চলতি বছরে মার্কিন সেনাসংখ্যা বেড়ে হয়েছে ১৪ হাজার।

যে কারণে কানাডার ওপর ক্ষিপ্ত সৌদি আরব?

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ