শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার আহ্বান জানালেন তেহরানের ইমাম বন্যা দুর্গতদের পাশে হেফাজতে ইসলাম, ত্রাণ ও নগদ অর্থ বিতরণ পানিতে ডুবে মারা যাওয়া চার মাদরাসাছাত্রীর কবর হলো পাশাপাশি বিলে গোসল করতে নেমে ২ শিশুর মৃত্যু ঢাকায় চিকিৎসাধীন জমিয়ত নেতাকে দেখতে গেলেন মহাসচিব আফেন্দী বুফে রেস্তোরাঁয় যা খাবেন, যেসব এড়িয়ে চলবেন ত্রাণ বিতরণে গিয়ে দুর্ঘটনায় আহত ইসলামি সংগীতশিল্পী আবু সুফিয়ান অকল্যান্ডে মসজিদ উদ্বোধন, জুমার খুতবা দিলেন রাবেতার মহাসচিব জুলাই শহীদদের স্মরণে দোয়া ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারকে পাকা ঘর দেবে আস-সুন্নাহ, তালিকা শুরু

পাকিস্তানে বাস-তেলের ট্যাংকারের সংঘর্ষে নিহত ১৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে বাস ও তেলের ট্যাংকারের সংঘর্ষে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩৫ জন।

শনিবার এ সড়ক দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। জানা যায়, ৫০ জন যাত্রী নিয়ে স্থানীয় বানির জেলা থেকে বন্দরনগরী করাচির উদ্দেশে যাত্রা করে বাসটি।

এরই মধ্যে দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে দুই নারী ও দুই শিশুও রয়েছে। দেশটির পুলিশের কাছে প্রতি বছর ৯ হাজারের বেশি সড়ক দুর্ঘটনার খবর আসে। আর দুর্ঘটনায় বছরে গড়ে ৫ হাজারের মতো মানুষের প্রাণহানির ঘটনা ঘটে।

আরও পড়ুন: আজ থেকে ঢাকাসহ সারাদেশে বাস চলবে

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ