শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

শেখ হাসিনাকে নেপালের প্রধানমন্ত্রীর ফোন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে আসন্ন বঙ্গোপসাগর উপকূলবর্তী সাত দেশের জোট বিমসটেক সম্মেলনে যোগদানের আমন্ত্রণ জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নেপালের প্রধানমন্ত্রী শনিবার (০৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেন।

দুই প্রধানমন্ত্রীর মধ্যে ১০ মিনিট কথা হয়। তারা পারস্পরিক কুশল বিনিময় করেন।

এসময় কে পি শর্মা অলি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসন্ন বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন (বিমসটেক) সম্মেলনের আমন্ত্রণ জানান ও এই সম্মেলনে অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করেন।

আরও পড়ুন:টেলিভিশনগুলোকে সতর্কতা জানিয়ে সরকারের চিঠি

অারএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ