শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

ধানমন্ডিতে এপির সাংবাদিকের ওপর হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আন্তর্জাতিক বার্তাসংস্থা এপির ফটোসাংবাদিক এএম আহাদ হামলার শিকার হয়েছেন।

একই সঙ্গে জনকণ্ঠের জাওয়াদ, বণিক বার্তার পলাশ, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আহমেদ দীপ্তসহ হামলায় আহত হন বেশ কয়েকজন সাংবাদিক।

রাজধানীর ধানমন্ডিতে সিটি কলেজের সামনে রোববার শিক্ষার্থীদের আন্দোলনের ছবি তোলার সময় এ হামলার শিকার হন সাংবাদিকগণ।

মাথায় হেলমেট ও মুখে কাপড় বাঁধা একদল যুবক দুপুর ২ টার দিকে এসব সাংবাদিকের উপর হামলা চালায়।

হামলায় গুরুতর আহত এপির ফটোসাংবাদিক আহাদকে পপুলার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের চলা টানা অষ্টম দিনের আন্দোলনের সংবাদ ও ছবি সংগ্রহ করতে গেলে এ হামলার শিকার হন সাংবাদিকরা। এতে এপির ফটোসাংবাদিক এএম আহাদকে বেধরক লাঠিচার্জ করা হয়।

এ বিষয়ে ডিএমপির রমনা জোনের উপ-পুলিশ কমিশনার মারুফ হোসেন বলেন, হামলাকারীদের ধরার চেষ্টা হচ্ছে। তাৎক্ষণিক তথ্য পেলে হয়তো তাদের আটক করা যেতো।

ধানমন্ডিতে শিক্ষার্থীদের ওপর কাঁদানো গ্যাস; লাঠিপেটা

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ