শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

আরো ৩ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পবিত্র হজ পালন করতে এসে মক্কা ও মদিনায় আরো তিন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। গতকাল শনিবার এই তিন হজযাত্রী মারা যান।মক্কায় বাংলাদেশ হজ কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

মৃত তিন হজযাত্রী হলেন মো. আজিজুর রহমান সাধু (৫৭, পাসপোর্ট নম্বর বিটি ০০৮৩০২১), মো. হামিদুর রহমান (৬১, পাসপোর্ট নম্বর বিআর ০৮২৫২৭৫) ও আব্বাস আলী (৮৬, পাসপোর্ট নম্বর বিপি ০০৬৯৮২৭)।

চলতি বছর সৌদি আরবে হজ করতে এসে এখন পর্যন্ত মক্কা, জেদ্দা ও মদিনায় সর্বমোট ১৯ বাংলাদেশি ইন্তেকাল করেছেন। এর মধ্যে দুজন নারী ও ১৭ জন পুরুষ।

আজ রোববার সকাল পর্যন্ত বাংলাদেশ থেকে ৮৩ হাজার ৮৬৮ হজযাত্রী সৌদি আরবের মক্কা ও মদিনায় পৌঁছেছেন। তাঁদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় এসেছেন চার হাজার ৫৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় এসেছেন ৭৯ হাজার ৮১০ জন।

আগামী ২০ আগস্ট পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন: এবার গায়েব সাড়ে ৩ লাখ টন পাথর

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ