শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

‘আন্দোলনকে ভিন্ন খাতে না নিয়ে শিক্ষার্থীদের দাবি মেনে নিন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের বিভিন্ন স্থানে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর সরকারি বাহিনী হামলা চালিয়ে দেশের সাধারণ মানুষের সাথে তারা যুদ্ধে লিপ্ত হয়েছে।

আজ ৫ আগস্ট (রবিবার) ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি কে এম আতিকুর রহমান ও সেক্রেটারী জেনারেল মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দীন এক যুক্ত বিবৃতিতে এ কথা বলেন।

তারা আরো বলেন, নিরাপদ সড়কের দাবি বাংলার গণ-মানুষের দাবি। সাধারণ শিক্ষার্থীদের এই যৌক্তিক দাবিকে আন্দোলের শুরু থেকেই সরকার ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। তার সাথে সাথে একটি স্বার্থান্বেষী মহলও সাাধারণ কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলন থেকে ফায়দা হাসিল করার চেষ্টা করছে। যার কোনটিই কাম্য নয়।

নেতৃদ্বয় বলেন, কোমলমতি শিক্ষার্থীদের এই আন্দোলন দীর্ঘ দিনের ক্ষোভের বহিঃপ্রকাশ। অতএব শিক্ষার্থীদের এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা না করে; খুব দ্রুত দাবিগুলো মেনে নেওয়াই দেশ ও জাতির জন্য কল্যাণকর।

ব্যবসার হিসাব এখন খুব সহজে, ক্লিক বিসফটি

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ