বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কলকাতায় আগুনে মারা যাওয়া বাংলাদেশিদের পরিচয় প্রকাশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরার মাধ্যমে একদিনে ৪৪৯ মামলা পাঠ্যবই থেকে হাদিসের কিছু অংশ বাদ দিলো সৌদি `ফ্যামিলি কার্ড আর কৃষি কার্ডের অজুহাতে জনগণকে মৌলিক অধিকার থেকে বঞ্চিত করবেন না' শেষ হচ্ছে শায়েখ আহমাদুল্লাহর ‘শরয়ী সমাধান’ লাইভ শরিয়াভিত্তিক ব্যাংকগুলোর আমানতে বড় ধাক্কা বেপরোয়া বাস পিষে মারল মাদরাসা ছাত্রকে ইসলামের ছায়ায় কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস! পুলিশের লাঠিচার্জে ৩০ শিক্ষার্থী আহত, দারুল আরকামের চার দফা দাবি উচ্চস্বরে গানের প্রতিবাদ , পুলিশের লাঠিচার্জে দারুল আরকামের ৩০ শিক্ষার্থী আহত

যে কারণে জাপানের কাছে গুরুত্বপূর্ণ দেশ ইরান!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাপানের কাছে গুরুত্বপূর্ণ দেশ ইরান। আর এ কারণে মার্কিন অনুরোধ এড়িয়েও দেশটির সঙ্গে বাণিজ্য অব্যাহত রেখেছে দেশটি।

জানা যায়, জ্বালানি নিরাপত্তার জন্য জাপানের কাছে ইরান অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ। এ কারণে জাপান সরকার তেহরানের বিরুদ্ধে সম্ভাব্য মার্কিন নিষেধাজ্ঞা থেকে আগেই অব্যাহতি পাওয়ার চেষ্টা করছে।

জাপানের অর্থ মন্ত্রালয়ের তেল, গ্যাস ও খনিজ সম্পদ বিভাগের পরিচালক রিও মিনামি বলেন, তার দেশের জ্বালানি নিরাপত্তা ও শোধনগারগুলোর জন্য ইরানি তেলের সর্বোচ্চ গুরুত্ব রয়েছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরান-বিরোধী মার্কিন নিষেধাজ্ঞা এড়ানো আামাদের অন্যতম লক্ষ্য। সে জন্য প্রয়োজনীয় কাজ করছে জাপান।

তিনি আরও বলেন, ইরান থেকে তেল না কেনার জন্য আমরা আমেরিকা থেকে একটা অনুরোধ পেয়েছি কিন্তু জাপানের জন্য সে অনুরোধ মানা সম্ভব হয়নি।

ইরানি তেল বিক্রি বন্ধ হলে আন্তর্জাতিক বাজারে মারাত্মক সংকট দেখা দেবে  বলেও মন্তব্য করেন তিনি।

ট্রাম্পের আলোচনার প্রস্তাবকে কীভাবে দেখছে ইরান?

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ