বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কলকাতায় আগুনে মারা যাওয়া বাংলাদেশিদের পরিচয় প্রকাশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরার মাধ্যমে একদিনে ৪৪৯ মামলা পাঠ্যবই থেকে হাদিসের কিছু অংশ বাদ দিলো সৌদি `ফ্যামিলি কার্ড আর কৃষি কার্ডের অজুহাতে জনগণকে মৌলিক অধিকার থেকে বঞ্চিত করবেন না' শেষ হচ্ছে শায়েখ আহমাদুল্লাহর ‘শরয়ী সমাধান’ লাইভ শরিয়াভিত্তিক ব্যাংকগুলোর আমানতে বড় ধাক্কা বেপরোয়া বাস পিষে মারল মাদরাসা ছাত্রকে ইসলামের ছায়ায় কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস! পুলিশের লাঠিচার্জে ৩০ শিক্ষার্থী আহত, দারুল আরকামের চার দফা দাবি উচ্চস্বরে গানের প্রতিবাদ , পুলিশের লাঠিচার্জে দারুল আরকামের ৩০ শিক্ষার্থী আহত

শনিবার থেকে বাস চলবে: নৌমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নৌমন্ত্রী শাজাহান খান বলেছেন, শুক্রবার যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি শনিবার থাকলে সকাল থেকেই বাস চলবে বলে আশা করছি।

শুক্রবার রাজধানীর মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালে এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে  তিনি এ কথা বলেন ।

নৌমন্ত্রী শাজাহান খান বলেন, এটা কোনো ধর্মঘট নয়। নিরাপত্তার অভাবে মালিক-শ্রমিকরা দিনের বেলায় বাস চলাচল বন্ধ রেখেছেন।

তিনি বলেন, আজকে যে পরিস্থিতি দেখলাম, কাল যদি সেই পরিস্থিতি থাকে তাহলে আশা করি কাল থেকে মালিক শ্রমিকরা গাড়ি চালাবেন।

তিনি আরো বলেন, আমাকে বিভিন্ন মালিক এবং শ্রমিক কমিটির নেতারা যেটা জানিয়েছে, আজ রাতের গাড়িগুলো তারা চালাবে এবং কাল পরিস্থিতি অনুকূলে থাকলে পরিস্থিতি বুঝে গাড়ি চলবে।

বাসচাপায় নিহত শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী দিয়া খানম মিম ও আবদুল করিম রাজিবের আত্মার মাগফিরাত কামনায় মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের আয়োজিত মিলাদ মাহফিলে অংশ নেন নৌমন্ত্রী।

সেখানে শাজাহান খান জানান, তার ভাই ও শুভাকাঙ্ক্ষীরা মিলে নিহত দুজনের পরিবারকে ৫ লাখ করে ১০ লাখ টাকার আর্থিক সহায়তা দিয়েছেন।

এছাড়া নৌপরিবহনমন্ত্রীর বাবার নামে গড়া প্রতিষ্ঠান আসমত আলী খান রিসার্চ ফাউন্ডেশন থেকে দিয়ার পঞ্চম শ্রেণি পড়ুয়া ছোট ভাই ও রাজিবের ছোট ভাইকে থেকে প্রতি মাসে একটা আর্থিক বৃত্তি দেয়া হবেও বলে ঘোষণা দেন তিনি।

আরও পড়ুন: শনিবার সারা দেশে ছাত্র ধর্মঘটের ডাক

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ