শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

নওয়াজ শরীফ বিরোধীদলগুলোর প্রস্তাবিত প্রধানমন্ত্রীর নাম অনুমোদন করলেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: পাকিস্তানে বিরোধীদলগুলোর প্রস্তাবিত প্রধানমন্ত্রীর নাম অনুমোদন করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দি নওয়াজ শরীফ।

পাশাপাশি ২৫ জুলাইয়ে অনুষ্ঠিত নির্বাচনে কথিত জালিয়াতির বিরুদ্ধে বিক্ষোভ-প্রতিবাদ অব্যাহত রাখার আহ্বানও জানিয়েছেন তিনি।

পাকিস্তান মুসলিম লিগ এন(পিএমএল-এন)এর প্রধান নেতা নওয়াজ শরীফ আদিলালা কারাগারে আটক রয়েছেন এবং সেখান থেকে এক বার্তায় এ আহ্বান জানিয়েছেন তিনি।

একই কারাগারে আটক নওয়াজের মেয়ে মরিয়ম এবং তার জামাই অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মুহাম্মদ সাফদার। তাদের সঙ্গে সাক্ষাৎকারী পিএমএল-এনের নেতারা এ বার্তার কথা জানান।

এ ছাড়া, পাকিস্তানের বিরোধী দলগুলোর সঙ্গে একযোগে যৌথ রাজনৈতিক কৌশল গ্রহণের আহ্বান একই বার্তায় জানিয়েছেন নওয়াজ।

কারাগারের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময়ে পিএমএল-এনের নেতারা বলেন, নওয়াজ মনে করেন নির্বাচনে জালিয়াতির মাধ্যমে পাকিস্তানের জনগণের ম্যান্ডেট অপহরণ করা হয়েছে।

কারাগারে আটক নওয়াজ এবং তার মেয়ে মরিয়ম উভয়েরই মনোবল তুঙ্গে রয়েছে বলেও জানান তারা। তারা আরো জানান, পাকিস্তানের বিরোধী দলগুলো প্রধানমন্ত্রী, উপ প্রধানমন্ত্রী এবং সংসদের স্পিকার হিসেবে জাতীয় সংসদে যাদের নাম প্রস্তাব করবে বলে সিদ্ধান্ত নিয়েছে তা অনুমোদন করেছেন নওয়াজ।

সূত্র: ডেইলি পাকিস্তান

যে কারণে পাকিস্তানে ব্যর্থ ইসলামি দলগুলো


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ