শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

সরকারি সেনাদের চূড়ান্ত বিজয় আসবে: আসাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরিয়ার বিভিন্ন অঞ্চলে সরকারি সেনাদের বিজয়ের প্রশংসা করে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, শিগগিরি সন্ত্রাসবাদের বিরুদ্ধে চূড়ান্ত বিজয় আসবে। তিনি তার দেশের সেনাবহিনীর পরম আত্মত্যাগের জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ন্যাশনাল সিরিয়ান আর্মির ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রেসিডেন্ট বাশার আল আসাদ এসব কথা বলেছেন। জয়শুল শাহাব ম্যাগাজিন আজ বুধবার (১ আগস্ট) আসাদের এ বক্তব্য প্রকাশ করেছে।

প্রেসিডেন্ট আসাদ সামরিক বাহিনীকে অভিনন্দন জানিয়ে বলেছেন, আঞ্চলিক ও আন্তর্জাতিক সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকদের ধরাবাহিক সন্ত্রাসের মুখে দেশের সেনারা এক জায়গা থেকে আরেক জায়গায় এবং একটি বিজয় থেকে আরেকটি বিজয়ের পেছনে ছুটে বেড়াচ্ছে। দেশের বেশিরভাগ এলাকা মুক্ত করার মাধ্যমে সামরিক বাহিনী ইহুদিবাদী ইসরাইল ও আমেরিকার ষড়যন্ত্র ব্যর্থ করে চলেছে।

বাশার আসাদ বলেন, তার দেশের সামিরক বাহিনী সারা বিশ্বের সামনে গত সাত বছরে জাতীয়তাবোধ ও ত্যাগের সমন্বিত উদাহারণ সৃষ্টি করছে।

আরও পড়ুন: তালেবানের কাছে পরাজিত হয়ে ১৫০ আইএস-এর আত্মসমর্পণ

আরএম/