শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

উদাহারণ সৃষ্টি করল কিশোররা, ঢাকার রাজপথে 'ইমারজেন্সি লেন'!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: সভ্য ও উন্নত দেশগুলোর রাজপথে আলাদা ইমার্জেন্সি লেন থাকে। প্রচণ্ড যানজটের মধ্যেও এই লেন দিয়ে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, পুলিশের গাড়ি যেতে পারে।

স্বাধীনতার ৪৭ বছর পরেও ঢাকার রাস্তায় এই দৃশ্য কেউ কল্পনাও করতে পারে না। কিন্তু যারা এসব ভাববেন, তাদের হাঁটুর বয়সী ছেলে-মেয়েরা ঢাকার রাজপথে ইমার্জেন্সি লেন তৈরি করে রীতিমতো অবাক করে দিয়েছে দেশবাসীকে!

রাজধানীর খিলক্ষেত এলাকায় বিমানবন্দর সড়কের একটি ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল সাইটে। দেখা যাচ্ছে, অবরোধের মধ্যে লম্বা যানজটে পড়েছে প্রাইভেট গাড়িগুলো।

এই ছেলে-মেয়েরা রোড ডিভাইডারের পাশে একটি আলাদা লেন তৈরি করে দিয়েছে! সেই লেন দিয়ে হুঁশ হঁশ করে বেরিয়ে যাচ্ছে অ্যাম্বুলেন্স। যানজটের কোনো ভোগান্তিতে পড়তে হচ্ছে না রোগিদের!

অবিশ্বাস্য লাগছে তাই না? এই কিশোররা তো প্রমাণ করে দিল যে, সামান্য সদিচ্ছা থাকলেই এই দেশকে আমরা সুন্দরতম করে গড়ে তুলতে পারি।

সরকার কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যা করতে পারেনি, সেটাই করেছে কিশোর-কিশোরীরা। ওরা রাজপথ থেকে ঘরে ফেরার পর এই ইমার্জেন্সি লেন কি ঠিক রাখতে পারবে সরকার?

সরকার চাইলে এটা অসম্ভবের কিছুই না বলে মনে করেন বিশেষজ্ঞরা।

মিম ও করিমের পরিবারকে ২০ লাখ টাকা দিলেন প্রধানমন্ত্রী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ