শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

'আসামে নাগরিক তালিকায় বাংলাদেশের উদ্বেগের কিছু নেই'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের আসাম রাজ্যে নাগরিক তালিকা নিয়ে বাংলাদেশের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ দেখছেন না ঢাকায় ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা।

বুধবার বিকালে ঢাকায় ভারতীয় হাইকমিশনে বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও জেষ্ঠ্য সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে তিনি বলেন, নাগরিক তালিকা (ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেনস, সংক্ষেপে এনআরসি) একটি প্রক্রিয়া। এনআরসিতে যে ৪০ লাখ লোক বাদ পড়েছে তাদের তথ্য-উপাত্ত এখনও যাচাই করা শেষ হয়নি।

ভারতীয় হাইকমিশনার বলেন, নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী ইতিমধ্যে বলেছেন যে এনআরসি ভারতের অভ্যন্তরীণ বিষয়। তিনিও মনে করেন, আসামে এনআরসির কোনো প্রভাব বাংলাদেশে এবং বাংলাদেশ-ভারত সম্পর্কে পড়বে না।

ভারতীয় হাইকমিশনার বলেন, ভারত সরকার এনআরসি প্রকাশের আগেই আসাম রাজ্য সরকারকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার এবং কেউ যাতে আইন নিজের হাতে তুলে না নেয় তা নিশ্চিত করার নির্দেশনা দিয়েছে। আসামের মূখ্যমন্ত্রীও স্পষ্ট বলেছেন যে, এনআরসিতে বাদ পড়া ব্যক্তিদের বিদেশি হিসেবে গণ্য করা হবে না।

ভারতীয় হাইকমিশনার আরো বলেন, আসামে অবৈধ অভিবাসীদের চিহ্নিত করতে এনআরসি প্রণয়ন কোনো রাজনৈতিক প্রক্রিয়া নয়। ভারতের কেন্দ্রীয় সরকার বা আসাম রাজ্যের সরকারের সিদ্ধান্তে নয়; আদালতের নির্দেশে এনআরসি প্রণয়ন করা হচ্ছে।

আরও পড়ুন: আসামের নাগরিকত্ব বঞ্চিত ৪০ লাখ মানুষের পাশে আরশাদ মাদানি

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ