শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

ফিলিপাইনে বোমা বিস্ফোরণে নিহত ১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিপিন্সে একটি গাড়ি বোমা বিস্ফোরণে একজন সেনাসদস্য ও চারজন মিলিশিয়াসহ ১০জন নিহত হয়েছেন।

দেশটির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ বাসিলানে মঙ্গলবার এই ঘটনা ঘটেছে। ফিলিপিন্সের সেনাবাহিনী জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৫টা ৫০ মিনিটে মিন্দানাও-এর একটি দ্বীপ প্রদেশ বাসিলানের লামিটান শহরের একটি গ্রামে এই হামলার ঘটনা ঘটে।

খবরে বলা হয়েছে, লামিটান শহরের কলোনিয়া গ্রামে একটি সামরিক চৌকির সামনে একটি ‘সাদা ভ্যান’থেকে বোমার বিস্ফোরণ ঘটানো হয়।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়া জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর সদস্যরা ভ্যানটি পরীক্ষা করে দেখার সময় হঠাৎ করে বোমার বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় একজন সেনাসদস্য, চারজন মিলিশিয়াসহ ১০জন নিহত হয়। এছাড়া আরও দুই মিলিশিয়া আহত হয়েছেন।

ফিলিপিন্স সেনাবাহিনী বলছে, এই হামলার পেছনে আবু সায়াফের হাত থাকতে পারে। এই গোষ্ঠীটি ইসলামিক স্টেট (আইএস) এর প্রতি তাদের সমর্থন দিয়েছে। একইসঙ্গে বিদেশি ও ফিলিপিনি নাগরিকদের অপহরণ করে মুক্তিপণ আদায় করেছে।

পাকিস্তানকে ২০০ কোটি ডলার ঋণ দিচ্ছে চীন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ