শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

মন্দির চত্বরে পুরোহিতের হাতে ধর্ষিত পূজারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গিয়েছিলেন পুজো দিতে। ভিতরে ডেকে নিয়ে গিয়ে মন্দির চত্বরেই ধর্ষণ। এমনই অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল ভারতের গ্রেটার নয়ডা এলাকার একটি গ্রামে। ঘটনার পর থেকেই ফেরারী অভিযুক্ত পুরোহিত স্বামী কানহাইয়া নন্দ।

মহিলার অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। খোঁজ চলছে অভিযুক্ত পুরোহিতের।

গ্রেটার নয়ডার ধূম মানিকপুর গ্রামে একটি মন্দির রয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৯ জুলাই এক আত্মীয়ার সঙ্গে ওই মন্দিরে পুজো দিতে যান ওই মহিলা।

বদলপুর থানায় দায়ের করা অভিযোগে নির্যাতিতা মহিলার দাবি, মন্দিরের প্রধান পুরোহিত স্বামী কানহাইয়া নন্দ তাঁকে আলাদা করে ডেকে নেন। নিয়ে যান নিজের ঘরে। তার পর মন্দির চত্বরের মধ্যে ওই ঘরেই তাঁকে ধর্ষণ করেন বলেও অভিযোগ তাঁর।

ঘটনার পর লোকলজ্জার ভয়ে পরিবারের লোকজনকে কিছুদিন জানাননি। কিন্তু শেষ পর্যন্ত ওই পুরোহিতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন নির্যাতিতা মহিলা।

গ্রেটার নয়ডার অতিরিক্ত পুলিশ সুপার অবণীশ কুমার জানিয়েছেন, অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

মুফতি মাহবুবের অভিযোগে আ’লীগ মেয়রপ্রার্থীর বিরুদ্ধে নোটিশ

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ