শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

মাহাথির মোহাম্মদ আনোয়ার ইব্রাহিমকে পছন্দ করেন না!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড.মাহাথির মুহাম্মদ বলেছেন, আনোয়ার ইবরাহিম সম্পর্কে তার ব্যক্তিগত মতামত পাকাতান হারাপান কর্তৃক গৃহীত উত্তরাধিকার পরিকল্পনার পথে কোনো বাধা হয়ে দাঁড়াবে না।

প্রধানমন্ত্রী বলেছিলেন শেষ পর্যন্ত তাকে তার বর্তমান পদ ছেড়ে দেয়া উচিত। মাহাথির বলেন, আমি তাকে পছন্দ করি বা না করি, আমাকে তার ওপর বিশ্বাস রাখতে হবে।

আমি এখানে (প্রধানমন্ত্রী পদে) সব সময় থাকতে আসিনি। মাহাথির কর্তৃক ১৯৯৮ সালে আনোয়ারকে নাটকীয়ভাবে পদচ্যুত করার ঘটনা দেশটিতে সংস্কার আন্দোলন ছড়িয়ে দিয়েছিলেন।

২০১৬ সালে তিনি তার সাবেক ডেপুটির সাথে শান্তিচুক্তি করেন এবং উভয় নেতাই মিত্র জোটের অংশ হয়ে নির্বাচনে অংশ নেন। সাম্প্রতিক ওই নির্বাচনে নাজিব রাজাকের বারিশান ন্যাশনাল পার্টিকে তারা পরাজিত করে।

পিএইচ নেতৃত্বাধীন চুক্তি অনুযায়ী, প্রধানমন্ত্রীর পদে আনোয়ার মাহাথিরের উত্তরাধিকারী হিসেবে নিযুক্ত হবেন।

গত মে মাসে আল জাজিরাতে দেয়া এক সাক্ষাৎকারে আনোয়ার ইবরাহিম বলেছিলেন, মাহাথিরকে বিশ্বাস না করার কোনো কারণ নেই। কেননা তিনি ইতোমধ্যে তার প্রতিশ্রুতির প্রমাণ দিয়েছেন।

সূত্র: অাল-আরাবিয়া


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ