শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

মসজিদে আকসায় ইসরাইলি হামলার নিন্দা জর্ডান-কাতারের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনি মুসল্লিদের ওপর ইসরাইলি বাহিনীর হামলার নিন্দা ও এ ধরনের ন্যাক্কারজনক কাজ বন্ধের আহ্বান জানিয়েছে জর্ডান ও কাতার। খবর আনাদুলু এজেন্সির।

খবরে বলা হয়, জর্ডান সরকারের মুখপাত্র জুমানা ঘানিয়েত এক বিবৃতিতে ইসরাইলি বাহিনীর এমন জঘন্য কাজের নিন্দা জানিয়েছেন। সেইসঙ্গে ইসরাইলকে এ ধরনের কাজ বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

অপর এক বিবৃতিতে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরাইলের ওই হামলাকে ‘বর্বর’ উল্লেখ করে এর নিন্দা জানিয়েছে।

ইসরাইলের ঔদ্ধত্য, নির্দোষ মানুষের ওপর হামলা, ইবাদত করার মানবীয় মৌলিক অধিকারের লঙ্ঘন এবং বিশ্ব মুসলমানের অনভূতিতে উস্কানি দেওয়ার প্রতিবাদে আরব ও মুসলিম দেশ এবং বিশ্ব সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে।

প্রসঙ্গত, গতকাল জুমার নামাজের সময় আল-আকসা মসজিদে ঢুকে ফিলিস্তিনি মুসল্লিদের ওপর হামলা চালায় ইসরাইলের বিশেষ বাহিনী। এতে অন্তত ১৫ ফিলিস্তিনি আহত হন। এ ছাড়া বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে আল-আকসায় নিযুক্ত জর্ডান কর্তৃপক্ষের মুখপাত্র।

এদিকে, কয়েক ঘণ্টা বন্ধ রাখার পর আল-আকসা মসজিদ কম্পাউন্ডের প্রবেশ পথ ইসরাইলি বাহিনী খুলে দিয়েছে বলে খবরে বলা হয়েছে। শুক্রবার ফিলিস্তিনি মুসল্লিদের ওপর হামলার পর মসজিদ কম্পাউন্ডের প্রবেশ পথ বন্ধ করে দেয় ইসরাইলি বাহিনী।

আরও পড়ুন: মসজিদে আকসায় ঢুকে মুসল্লিদের ওপর ইসরাইলিদের হামলা

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ