শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

সৌদির তেলবাহী জাহাজে হামলায় রফতানি স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লোহিত সাগর দিয়ে সব ধরনের তেল রফতানি স্থগিত করেছে সৌদি আরব।

গত বুধবার সকালে ইয়েমেনের হাউছি বিদ্রোহীরা লোহিত সাগরের বাব আল-মানদিব প্রণালীতে সৌদি আরবের তেল বহনকারী দু’টি জাহাজে হামলা করে। এরপরই নিরাপত্তার কারণ দেখিয়ে এই ঘোষণা দেওয়া হয় বলে জানা যায়।

এ ব্যাপারে বৃহস্পতিবার সৌদি আরবের জ্বালানিমন্ত্রী খালিদ আল-ফালিহ এক বিবৃতিতে বলেন, তার দেশ লোহিত সাগর ও বাব আল-মানদিব প্রণালী দিয়ে সব ধরনের তেল রফতানি ও পরিবহন তাৎক্ষণিকভাবে স্থগিত করেছে।

সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, তেলবাহী জাহাজে হামলা করা হয় ইয়েমেনের পশ্চিমে হোদায়দা বন্দর থেকে। তবে জাহাজের নাম বা কিভাবে হামলা করা হয়েছিল সে বিষয়ে বিবৃতিতে কিছু বলা হয়নি।

সূত্র: আল-জাজিরা

পাকিস্তানের প্রধানমন্ত্রী হচ্ছেন ইমরান খান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ