শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

ইমরান খানের হাত ধরে নতুন জোট সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের সাধারণ নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। নির্বাচনে ইমরানের দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) জয়ী হয়েছে বলে জানিয়েছে দেশটির নির্বাচন কমিশন।

তবে জয়ী হলেও ইমরানের দল প্রত্যাশিত আসন অর্জন করতে না পারায় তাদের জোট সরকার গঠন করতে হবে।

এক সময়ের ক্রিকেট ও গ্ল্যামার জগতের  পরিচিত মুখ ইমরান খান প্রথমবারের মতো দেশটির প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা গ্রহণ করবেন। নির্বাচন কমিশনের প্রকাশিত ফলাফল বলছে ইমরানের দল পিটিআই জাতীয় পরিষদে ১১৫টি আসনে জয়ী হয়েছে।

তবে সংখ্যাগরিষ্ঠতার জন্য জাতীয় পরিষদের ২৭২টি আসনের মধ্যে ১৩৭টি আসনে জয়ের প্রয়োজন ছিল।

নির্বাচনের ফল প্রত্যাখ্যান করা ক্ষমতাসীন মুসলিম লীগ পেয়েছে ৬০টি আসন। ৪০ আসন নিয়ে তৃতীয় স্থানে রয়েছে বিলওয়াল ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টি।

এদিকে জাতির উদ্দেশ্যে এক ভাষণে ইমরান খান বলেন, ভারতের নেতারা ভালো সম্পর্কের জন্য আলোচনায় বসতে চাইলে আমরাও প্রস্তুত। যদি তারা আমাদের দিকে এক পা বাড়ায়, আমরা তাদের দিকে দুই পা এগিয়ে যাব।

চীন ও আফগানিস্তানের সঙ্গেও সম্পর্ক জোরদারের প্রতিশ্রুতি দিয়েছেন ইমরান। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে উভয়পক্ষের জন্য লাভজনক একটি সম্পর্ক গড়ে তুলতে চান তিনি।

ইমরান বলেন, দুর্নীতি ও বৈষম্য দূর করে জনগণের সমর্থনে নতুন পাকিস্তান গড়তে চান তিনি।

ইমরান খান আরও বলেন, আমাদের দলেরও কেউ যদি অন্যায় করে, তাকে বিচারের মুখোমুখি করা হবে। যে কেউ, দরিদ্র, ধনী বা শক্তিশালী, সে যেই হোক দেশের আইন অমান্য করলে, আমরা পদক্ষেপ নেব। আল্লাহ্‌ সাথে থাকলে আমি এটি প্রমাণ করে দেখাব।

এখন সরকার গঠনের জন্য ইমরানের জোট গঠন করা নিয়ে পাকিস্তানের রাজনীতি মহলে বিভিন্ন আলোচনা চলছে।

আরও পড়ুন: কেমন প্রধানমন্ত্রী হবেন ইমরান খান?

আরএম/