শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

পাকিস্তানে চলছে ভোট গণনা; রাতেই প্রাথমিক ফলাফল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানে দিনভর ঘটনাবহুল ভোটগ্রহণ শেষে এখন গণনা চলছে। স্থানীয় সময় সন্ধ্যায় ৬টায় গণনা শুরু হয়। তবে গণনা শুরুর এক ঘণ্টা শেষ হওয়ার আগে কোন ধরনের ফলাফল প্রকাশ না করতে গণমাধ্যমকে অনুরোধ জানিয়েছে দেশটির নির্বাচন কমিশন। খবর আল-জাজিরা,ডন-এর।

খবরে বলা হয়, ভোট গ্রহণ নির্বিঘ্ন করতে সেনা ও পুলিশ মিলিয়ে নিরাপত্তা বাহিনীর আট লাখ সদস্যকে ভোটকেন্দ্রগুলোতে মোতায়েন করা হয়েছে। ।

রাতের মধ্যে প্রাথমিক ফলাফল পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে।  সন্ধ্যা ৭টার আগে গণমাধ্যমগুলোকে অনানুষ্ঠানিক ফল প্রকাশ না করতে অনুরোধ জানিয়েছে পাকিস্তান নির্বাচন কমিশন।

দেশটির সাবেক ক্রিকেট তারকা ইমরান খান ও তিনবারের প্রধানমন্ত্রী কারাবন্দি নওয়াজ শরিফের ভাই শেহবাজ শরিফের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করা হচ্ছে। এবার ২৩ শতাংশ ভোটার প্রথমবারের মতো তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

পার্লামেন্টের জাতীয় পরিষদের ২৭২টি আসনে এবং প্রাদেশিক পরিষদের ৫৭৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১২ হাজার প্রার্থী।

সূত্র: আল-জাজিরা, ডন।

আরও পড়ুন: পাকিস্তানে ভোটকেন্দ্রে বিস্ফোরণ: নিহতের সংখ্যা বেড়ে ৩১

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ