শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

গরু জবাই হলেই গণপিটুনি: হিন্দুত্ববাদী নেতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের হিন্দু জাতীয়তাবাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের(আরএসএস) নেতা ইন্দ্রেশ কুমার বলেছেন, গরু জবাই হলেই গণপিটুনি চলবে।

সোমবার রাঁচিতে হিন্দু জাগরণ মঞ্চের কার্যালয় উদ্বোধনের সময় তিনি এ মন্তব্য করেন।

ইন্দ্রেশ কুমার বলেন, এমন কোনও ধর্ম দেখান যেখানে গোহত্যার অনুমতি দেয়। যীশু গোশালায় জন্মান। তাই গরুকে গোমাতা বলা হয়। মক্কা ও মদিনায় গোহত্যা করা যায় না।

তিনি আরও বলেন, দুনিয়া থেকে এই পাপ দূর করার শপথ কি আমরা নিতে পারি না? পৃথিবী থেকে এই পাপ যদি দূর হয়ে যায়, তবে গণপিটুনিও বন্ধ হয়ে যাবে।

আরএসএস নেতা ইন্দ্রেশ কুমার বলেছেন, গোহত্যা বন্ধ হলেই গণপিটুনি বন্ধ হয়ে যাবে।

উল্লেখ্য, শুক্রবার রাতে অলওয়ারে গরু পাচারকারী সন্দেহে আকরাম খান নামের এক ২৮ বছরের তরুণকে বেধড়ক পেটায় কিছু লোক। খবর পেয়ে পুলিশ আহত আকরামকে হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন: হাসপাতালে কেমন আছেন মাহমুদুর রহমান?

আরএম-


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ