শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

ডিসি সম্মেলন শুরু মঙ্গলবার, আসতে পারে নতুন প্রস্তাব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিভিন্ন ধরনের ফি, খাজনা বা সেলামি বাড়ানোর প্রস্তাবসহ মোট ৩৪৭টি প্রস্তাব পাঠিয়েছেন জেলা প্রশাসক বা ডিসিরা। তিন দিনব্যাপী ডিসি সম্মেলন উপলক্ষে তাঁরা এসব প্রস্তাব পাঠিয়েছেন।

আগামী মঙ্গলবার শুরু হবে ওই সম্মেলন। সেখানে মাদক সমস্যা, শিক্ষা সংকট, সড়ক দুর্ঘটনা, সামাজিক যোগাযোগ মাধ্যমের সৃষ্ট নৈতিক অবক্ষয় থেকে শুরু করে কৃষিসহ সব সেক্টরের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হবে।

ডিসিরা এরই মধ্যে এসব বিষয়ে তাঁদের প্রস্তাব ও সুপারিশ লিখিত আকারে পাঠিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগে। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

তিন দিনের ওই সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মন্ত্রিসভার সব সদস্য, প্রধানমন্ত্রীর সব উপদেষ্টা ও সব মন্ত্রণালয়ের সচিবরা।

ওই সময় তাঁদের সঙ্গে মুক্ত আলোচনায় অংশ নেবেন মাঠপ্রশাসনে নিয়োজিত ৬৪ ডিসি এবং আট বিভাগীয় কমিশনার। সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন করতে গিয়ে মাঠপর্যায়ে সম্মুখীন হওয়া নানা প্রতিবন্ধকতা ও সমস্যার কথা তাঁরা খোলামেলাভাবে তুলে ধরবেন প্রধানমন্ত্রীর সামনে।

উদ্বোধনের পর বাকি অধিবেশনগুলো হবে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে। সম্মেলন চলবে ২৬ জুলাই পর্যন্ত।

আরও পড়ুন- সৌদিতে মসজিদে নববীর সাবেক খতিব গ্রেফতার!
রাসুল সা.-এর ২৪ ঘন্টার সংক্ষিপ্ত রুটিন
২০১৮ সালের বিশ্বসেরা ১০ মুসলিম ব্যক্তিত্ব
বিয়ের পর হানিমুন: ইসলাম কী বলে?
সমাজে প্রচলিত ৩টি ভুল মাসআলা
লোকমুখে প্রচলিত ৩টি জাল হাদিস

আরএম-


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ