শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

ভারতে মুসলিম যুবককে পিটিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গরু রক্ষার নামে ভারতের হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের হাতে প্রাণ হারিয়েছেন আরও এক মুসলিম যুবক।  শুক্রবার (২০ জুলাই) রাতে ভারতের রাজস্থান রাজ্যের আলওয়ার শহরে এ ঘটনা ঘটে। নিহত ব্যাক্তির নাম আকবর খান বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম।

পুলিশের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম দ্যা হিন্দু জানিয়েছে, হরিয়ানার বাসিন্দা আকবর খান ও তার এক বন্ধু আলওয়া জেলায় নিজেদের দুটি গরু নিয়ে একটি বনের ভেতর দিয়ে শুক্রবার রাতে গন্তব্যে যাচ্ছিলেন। তখন তাদেরকে গরু পাচারকারী হিসেবে সন্দেহ করে স্থানীয় হিন্দুত্ববাদী বিজেপি সন্ত্রাসীরা।

এতে আকবর ও তার বন্ধুর ওপর হামলা করা হয়। বন্ধুটি কোনো মতে পালিয়ে যেতে সক্ষম হলেও আকবর সন্ত্রাসীদের হাতে ব্যাপক মারধরের শিকার হন। এক পর্যায়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে ডাক্তাররা আকবর খানকে মৃত্য বলে ঘোষণা করেন।

এ ঘটনা পুলিশ বাদী হয়ে অজ্ঞাত লোকজনের বিরুদ্ধে মামলা করেছে। ঘটনার পরপরই রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে টুইট করে নিন্দা জানিয়েছেন। এবং বলেছেন, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন- রাসুল সা.-এর ২৪ ঘন্টার সংক্ষিপ্ত রুটিন
২০১৮ সালের বিশ্বসেরা ১০ মুসলিম ব্যক্তিত্ব
বিয়ের পর হানিমুন: ইসলাম কী বলে?

আরএম-


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ